চন্দননগরে প্রতিমা আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ৩ জনের

SHARE:

কেন এত দেরি হচ্ছে ফোন করতেই এসেছিল সেই খবরটা, ঠাকুর আনতে গিয়ে মৃত্যু ৩ জনের, লরির ধাক্কায় প্রাণ গেল আরও এক জনের

জানা যাচ্ছে, মৃতদের নাম,ভাস্কর দেবধারা (২৯)। বাড়ি সুগন্ধার শঙ্করবাটি। প্রীতম চক্রবর্তী (৩০) ও স্বপন দে (৪০)। উভয়ের বাড়ি চন্দননগর সুরেরপুকুরে। দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে চন্দননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারপর পোলবা থানার পুলিশ সেখানে যায়।

একদিকে প্রতিমা আনতে যাওয়া পুজো কমিটির সদস্যদের আকস্মিক মৃত্যু, অন্যদিকে শহরের বুকে আর এক প্রাণহানি—দুটি পৃথক ঘটনায় উৎসবের মধ্য়ে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ চন্দননগর উড়ালপুলে ঘটে প্রথম দুর্ঘটনা। পোলবার শঙ্করবাটী বারোয়ারি পুজো কমিটির প্রতিমা আনতে যাচ্ছিল একটি ম্যাটাডর। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলে গাড়ি উল্টে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পিছনে থাকা চারচাকা গাড়িটি তখনো পৌঁছয়নি। সেই গাড়িতে চালক সহ ছয়জন ছিলেন। পুজো কমিটির এক সদস্য জানান,অনেক দেরী হচ্ছে দেখে ওই গাড়িতে থাকা একজনকে ফোন করা হয়। তখনই ফোন ধরে পুলিশ। তিনি জানান দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে কমিটির সদস্যরা সেখানে পৌঁছান। তাঁদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Partha Goswami
27/09/2025
Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई