সেনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, নদিয়ায় গ্রেফতার অভিযুক্ত

SHARE:

এর পরই এই বিষয় নিয়ে প্রতিবাদে সরব হন সাধারণ মানুষজন। ঘটনায় ধানতলা থানায় অভিযোগ দায়ের হলে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে ধানতলা পুলিশ। যদিও শনিবার তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত।

নদিয়া:  ফেসবুকে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ। নদিয়ার আড়ংঘাটা থেকে গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি। সূত্রের খবর, নদীয়ার ধানতলা থানার আড়ংঘাটা এলাকার বাসিন্দা এক যুবক গত কয়েকদিন আগে ফেসবুকে লাইভে এসে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে অসম্মানজনক কথা বলার পাশাপাশি গালিগালাজ করে।

আর এর পরই এই বিষয় নিয়ে প্রতিবাদে সরব হন সাধারণ মানুষজন। ঘটনায় ধানতলা থানায় অভিযোগ দায়ের হলে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে ধানতলা পুলিশ। যদিও শনিবার তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত। শনিবার আনুমানিক বেলা ১২ টা ৩০ মিনিট নাগাদ ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা থানার পুলিশ।

Partha Goswami
27/09/2025
Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई