পরিবেশ সুরক্ষায় যুগান্তকারী আবিষ্কার, রসায়নে যৌথ নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

SHARE:

‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ (MOFs) আবিষ্কারের জন্য রসায়নে যৌথ নোবেল পেলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াঘি। মরুভূমির হাওয়া থেকে জল আহরণসহ পরিবেশ সুরক্ষায় এই প্রযুক্তি এক যুগান্তকারী পদক্ষেপ।

‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ (Metal Organic Frameworks – MOFs)-এর উন্নয়নের জন্য ২০২৫ সালের রসায়নে (Chemistry Nobel) নোবেল পুরস্কার (Nobel Prize 2025) যৌথভাবে পেলেন বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম. ইয়াঘি। সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এক সংবাদ সম্মেলনে এই তিন বিজয়ীর নাম ঘোষণা করে।

নোবেল কমিটি এই আবিষ্কারকে “আণবিক স্থাপত্য” হিসেবে অভিহিত করেছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই তিন বিজ্ঞানী এমন কাঠামো তৈরি করেছেন, যেখানে অণুগুলির মধ্যে বৃহৎ ফাঁকা স্থান রয়েছে। এই ফাঁকা স্থানগুলোর মধ্য দিয়ে গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে।

এই ধাতব-জৈব কাঠামোগুলি (MOFs) মরুভূমির হাওয়া থেকে জল আহরণ, কার্বন ডাই অক্সাইড শোষণ বা বিষাক্ত গ্যাস সংরক্ষণের মতো গুরুতর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিদদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।

বিজয়ীদের তালিকা:

সুসুমু কিতাগাওয়া: কিয়োটো বিশ্ববিদ্যালয়, জাপান।

রিচার্ড রবসন: মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া।

ওমর এম. ইয়াঘি: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র।

এই তিনজন বিজ্ঞানী যৌথভাবে ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রাউন (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার) পুরস্কার পাবেন।

Partha Goswami

08/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई