অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে দুর্দান্ত ইনিংস খেলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ২৮ ইনিংসে ১,০০০ রানের মাইলস্টোনে পৌঁছালেন অভিষেক শর্মা। বল খরচের নিরিখে বিশ্বের দ্রুততম ব্যাটারও হলেন তিনি।
আরও একবার ইতিহাস গড়লেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma)। শনিবার ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে তিনি পৌঁছে গেলেন এক বিশেষ মাইলস্টোনে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১,০০০ রানের গণ্ডি টপকালেন অভিষেক। শুধু তাই নয়, তিনি বলের হিসাবে বিশ্বের দ্রুততম ব্যাটার এবং ম্যাচের হিসাবে ভারতের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছেন।
এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার টিম ডেভিডের (Tim David) দখলে। টিম ডেভিড ৫৬৯ বল খেলে ১,০০০ রান করেছিলেন। অভিষেক সেই রেকর্ড ভেঙে ফেললেন আরও কম বল খরচ করে।
অভিষেক মাত্র ৫২৮ বল খেলেই এই রেকর্ড গড়েছেন, যা এখন পর্যন্ত বিশ্বের দ্রুততম। তাঁর পরেই রয়েছেন আর এক ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব, যিনি ৫৭৩ বলে ১,০০০ রান করেছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট, যিনি ৫৯৯ বলে এই মাইলস্টোন ছুঁয়েছেন। চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, যিনি ৬০৪ বলে ১,০০০ রান সম্পূর্ণ করেন। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল এবং নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, দু’জনেই ৬০৯ বলে ১,০০০ রান করেছেন।
বল খরচের হিসেবের পাশাপাশি ম্যাচের নিরিখেও নজির গড়েছেন অভিষেক। তিনি মাত্র ২৮ ইনিংসেই এই রেকর্ড ছুঁয়েছেন। এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন ভারতেরই বিরাট কোহলি (Virat Kohli), যিনি ২৭ ইনিংসে ১,০০০ রান করেছিলেন। কোহলির ঠিক পরেই জায়গা করে নিলেন অভিষেক।
Partha Goswami
08/11/2025







