মোদীর ‘কাট্টা সরকার’ বনাম লালুর ‘তাওয়া রুটি’, বিহারে ভোট প্রচারে কথার ফুলঝুরি

SHARE:

বিহারে ‘কাট্টা’ বলা হয় হাতে তৈরি বেশি বন্দুককে। ‌মুঙ্গেরের গঙ্গার চরকে কাট্টা তৈরির শিল্প তালুক বলা হয়ে থাকে। ‌ সেখান থেকে বিহার তো বটেই, বহু রাজ্যেই দুষ্কৃতীদের হাতে কাট্টা সরবরাহ করা হয়ে থাকে।‌ প্রধানমন্ত্রী মোদী বিহারে প্রচারে গিয়ে লালু প্রসাদ রাবড়ি দেবীর বিশ বছর আগে সরকারকে কখনও জঙ্গলরাজ তো কখনও কাট্টা সরকার বলছেন।

বিহারের মানুষ আর‌‌ ‘কাট্টা সরকার’ চায় না। প্রথম দফার ভোটে রাজ্যের মানুষ এমন ঝটকা দিয়েছে যে বিরোধীদের ঘুম উড়ে গেছে। ‌

শনিবার উত্তর বিহারের সীতামারির সভায় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, আরজডি সুপ্রিমো‌ লালু প্রসাদ যাদবের বক্তব্য, এবার তাওয়ার রুটি উল্টে দেবে মানুষ। ‌মানুষ পোড়া রুটি খেতে পছন্দ করেন না।‌ এনডিএ-র কুড়ি বছরের জমানায় বিহার পুড়ে ছারখার হয়ে গেছে।

বিহারে ‘কাট্টা’ বলা হয় হাতে তৈরি দেশি বন্দুককে। ‌মুঙ্গেরের গঙ্গার চরকে কাট্টা তৈরির শিল্প তালুক বলা হয়ে থাকে। ‌ সেখান থেকে বিহার তো বটেই, বহু রাজ্যেই দুষ্কৃতীদের হাতে কাট্টা সরবরাহ করা হয়ে থাকে।‌ প্রধানমন্ত্রী মোদী বিহারে প্রচারে গিয়ে লালু প্রসাদ রাবড়ি দেবীর বিশ বছর আগে সরকারকে কখনও জঙ্গলরাজ তো কখনও কাট্টা সরকার বলছেন।

লালু প্রসাদ রাবড়ি দেবীর জমানাকে প্রধানমন্ত্রী এর আগে ক্রুরতা বা নিষ্ঠুরতা, কাটুয়া বা তিক্ততা এবং কুশাসন অর্থাৎ অপশাসন এবং দুর্নীতির সঙ্গে তুলনা করেছেন। প্রথম দফার ভোটের দিন প্রধানমন্ত্রী বাকি আসন গুলির মধ্যে দুটি জেলায় সভা করেন। ‌শনিবার তাঁর তিনটি জনসভায় ভাষণ দেওয়ার কথা। বিরোধীদের জোট তথা গঠবন্ধনকে বিদ্রুপ করে প্রধানমন্ত্রী ‘লটবন্ধন’ বা লাঠিধারীদের জোট বাঁধা বলেছেন। এই কথার মধ্য দিয়েও প্রধানমন্ত্রী লালু রাবড়ির জমানাকে হিংসার রাজত্ব বলে তুলে ধরছেন।

লালু প্রসাদ রাবড়ি দেবীরা এবারের নির্বাচনে প্রার্থী নন।‌ প্রার্থী নন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। বিরোধী জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী লালু প্রসাদ পুত্র তেজস্বী। অথচ, প্রধানমন্ত্রী মোদী লাগাতার আক্রমণ করে চলেছেন দু দশক আগের আরজেডি সরকারকে।‌ বিজেপি সূত্রের খবর দলকে মোদীর পরামর্শ লালু প্রসাদ রাবড়ি দেবীর জমানার অন্ধকার দিনগুলি মানুষকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন।‌

Partha Goswami

08/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई