আরএসএসের কর্মসূচিতে বাধা, বেঙ্গালুরু এয়ারপোর্টে তবে নমাজ পাঠের অনুমতি কেন, প্রশ্ন বিজেপির

SHARE:

এই ইস্যুতে এবার কংগ্রেস সরকারকে চেপে ধরেছে রাজ্য বিজেপি। বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরে নমাজ পাঠের ছবি পোস্ট করে রাজ্য বিজেপির মুখপাত্র বিজয় প্রসাদ প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার কি এই ব্যাপারে মুসলিম সম্প্রদায়কে অনুমতি দিয়েছেন।বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে সব ধর্মের যাত্রীদের উপাসনার জন্য পৃথক জায়গা বরাদ্দ আছে। মুসলিম যাত্রীরা সেখানে নামাজ পাঠ করে থাকেন। ‌

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উপলক্ষে গৃহীত কর্মসূচি পালনে অনুমতি দেয়নি কর্নাটকের কংগ্রেস সরকার। এ নিয়ে হাইকোর্টের দায়ের হওয়া মামলায় কর্নাটক সরকার গুরুতর প্রশ্নের মুখে পড়েছে।

এই ইস্যুতে এবার কংগ্রেস সরকারকে চেপে ধরেছে রাজ্য বিজেপি। বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরে নমাজ পাঠের ছবি পোস্ট করে রাজ্য বিজেপির মুখপাত্র বিজয় প্রসাদ প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার কি এই ব্যাপারে মুসলিম সম্প্রদায়কে অনুমতি দিয়েছেন।বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে সব ধর্মের যাত্রীদের উপাসনার জন্য পৃথক জায়গা বরাদ্দ আছে। মুসলিম যাত্রীরা সেখানে নামাজ পাঠ করে থাকেন। ‌

বিজেপির মুখপাত্রের প্রশ্ন, কর্নাটকের কংগ্রেস সরকার আরএসএসকে কোনও সরকারি জায়গায় কর্মসূচি পালন করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আর একটি ধর্মের লোকেরা কী করে সরকারি বিমানবন্দরের মতো জায়গায় উপাসনা করতে পারে? রাজ্য সরকার কি তাদের অনুমতি দিয়েছে?

প্রসঙ্গত আরএসএসের শতবর্ষের কর্মসূচি ঠেকাতে কর্নাটকের সিদ্ধারামাইয়া সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করে কোন সরকারি প্রেক্ষাগৃহ, মাঠ ময়দান রাস্তা কোথাও আরএসএসকে কর্মসূচি করতে দেওয়া হবে না।

এই ব্যাপারে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে পরামর্শ দেন মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে। তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের পুত্র। ছেলের সঙ্গে সুর মিলিয়ে কংগ্রেস সভাপতিও দাবি করেছেন আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। প্রসঙ্গত বিগত বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের ইস্তাহারে ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণার কথা বলা হয়েছিল। তখন অবশ্য আলোচনায় ছিল বজরং দল। আরএসএসকে নিষিদ্ধ করার কথা নির্বাচনের আগে বলেনি কংগ্রেস।

এখন মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গের পরামর্শ মেনে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আরএসএসকে কর্মসূচি করতে না দেওয়ার নির্দেশ জারি করেন স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। সেই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে। কর্নাটক সরকার সিঙ্গল বেঞ্চের আদেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায়। কিন্তু উচ্চতর বেঞ্চও সরকারের আরজি মেনে স্থগিতাদেশ প্রত্যাহারে রাজি হয়নি। ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে ফের সিঙ্গল বেঞ্চের কাছে সরকারকে আবেদন করতে বলেছে।

আরএসএসকে নিয়ে এই বিবাদ বিতর্কের মাঝেই বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম সম্প্রদায়ের একদল যাত্রীর নমাজ পাঠের ছবি ভাইরাল হয়। সেটি সমাজ মাধ্যমে পোস্ট করে বিজেপির রাজ্য মুখপাত্র পালটা প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গের অনুমতি নিয়ে কি নমাজ পাঠ হচ্ছে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাই। ‌ তবে বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিষয়ে কোন মন্তব্য না করে নিজেদের বিতর্ক থেকে দূরে রেখেছে। ‌ কর্নাটক সরকারও বিজেপি নেতার উত্থাপিত প্রশ্নের জবাব দেয়নি।

Partha Goswami

10/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई