তিরুপতির লাড্ডুতে ভেজাল ঘি কাণ্ডে নয়া মোড়! তদন্তে মিলল নগদ ৫০ লক্ষ ঘুষ লেনদেনের প্রমাণ

SHARE:

প্রতি বছর ভক্ত, পর্যটক ও দর্শনার্থীদের জন্য যে ‘শ্রীভরি লাড্ডু’ প্রস্তুত হয়, সেই প্রসাদ তৈরিতেই ব্যবহার করা হচ্ছিল ভেজাল ঘি (Tirupati laddu adulterated ghee scam)।

গত বছরই অভিযোগ উঠেছিল তিরুপতির লাড্ডুতে মেশানো হচ্ছে ভেজাল ঘি (Tirupati laddu scam)! এবার সেই ভেজাল ঘি (Tirupati laddu adulterated ghee) কেলেঙ্কারিতেই উঠে এল ৫০ লক্ষ টাকার ঘুষ লেনদেনের (Bribe in Tirupati laddu adulterated ghee scam) চাঞ্চল্যকর তথ্য।

তদন্তে জানা গিয়েছে, এই অর্থ লেনদেনের সূত্র মিলেছে তিরুমলা তিরুপতি দেবস্থানম (TTD)-এ দেওয়া ঘি সরবরাহ ঘিরে হওয়া দুর্নীতির মামলায়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত, পর্যটক ও দর্শনার্থীদের জন্য যে ‘শ্রীভরি লাড্ডু’ (Srivari laddu) প্রস্তুত হয়, সেই প্রসাদ তৈরিতেই ব্যবহার করা হচ্ছিল ভেজাল ঘি।

সূত্রের দাবি, অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টির সাংসদ ও প্রাক্তন TTD চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডির ব্যক্তিগত সহকারী কে চিন্নাপ্পানার হাতে পৌঁছেছিল ওই বিপুল টাকা। অভিযোগ, উত্তরপ্রদেশের প্রিমিয়ার অ্যাগ্রি ফুডস প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত হাওয়ালা এজেন্টদের মাধ্যমেই তার কাছে পৌঁছয় নগদ ৫০ লক্ষ টাকা।

দিল্লিতে লেনদেন, নগদে পৌঁছয় ঘুষের টাকা

তদন্তকারীদের সূত্রে খবর, দিল্লির প্যাটেল নগর মেট্রো স্টেশনের কাছেই এই লেনদেন হয়। চিন্নাপ্পানার হাতে প্রথমে দিল্লি-ভিত্তিক হাওয়ালা এজেন্ট আমন গুপ্তা ২০ লক্ষ টাকা দেয়, বাকিটা পৌঁছয় প্রিমিয়ার অ্যাগ্রি ফুডসের সিনিয়র এক্সিকিউটিভ বিজয় গুপ্তার কাছ থেকে। সব মিলিয়ে নগদ ৫০ লক্ষ টাকা ঘুরেছে ভেজাল ঘি কেলেঙ্কারির পেছনে।

ভেজাল ঘি কাণ্ডে নড়েচড়ে বসেছিল রাজনৈতিক মহল

গত বছর থেকেই অন্ধ্রপ্রদেশে তিরুপতি লাড্ডুর ঘি নিয়ে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। অভিযোগ ওঠে, ওই ঘি-তে মেশানো হচ্ছে পশুর চর্বি, অর্থাৎ ‘অশুদ্ধ’ ঘি দিয়ে প্রস্তুত হচ্ছে দেবতার প্রসাদ!

রাজনৈতিক থেকে সাংস্কৃতিক, সব মহলেই ঝড় ওঠে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পর্যন্ত প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তবে সুপ্রিম কোর্ট পরে জানায়, ধর্ম আর রাজনীতিকে একসঙ্গে না মেশানোই শ্রেয়। তবু আদালত নির্দেশ দেয়, বিষয়টি নিয়ে যৌথ তদন্ত শুরু হোক – যেখানে থাকবেন সিবিআই, রাজ্য পুলিশের অফিসার ও খাদ্যদফতরের বিশেষজ্ঞরা।

তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য

যৌথ তদন্তে প্রকাশ্যে আসে, ঘি সরবরাহকারী চারটি সংস্থা দরপত্র জিততে ও লাভ বাড়াতে খাতায় কলমে কারচুপি করেছে। তদন্তে দেখা গিয়েছে, প্রায় ৬০.৩৭ লক্ষ কিলোগ্রাম ভেজাল ঘি, অর্থাৎ বিদেশি উপাদান মেশানো ঘি, মূল্য প্রায় ২৪০.৮ কোটি টাকা, TTD-র কাছে পৌঁছেছিল!

সবচেয়ে বড় অভিযুক্ত ‘ভোলে বাবা অর্গানিক ডেয়ারি মিল্ক প্রাইভেট লিমিটেড’, রূড়কির কারখানায় তারা পাম অয়েল ও রাসায়নিক মিশিয়ে ঘি তৈরি করত। এরপর সেই ভেজাল ঘি পৌঁছত মন্দিরে অন্য তিন সংস্থার মাধ্যমে।

Partha Goswami

10/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई