বাসের ধাক্কায় ছিটকে পড়েন বাইক চালকরা। তাঁদের মধ্যে একজনের পায়ের ওপর দিয়েই গড়িয়ে যায় বাসের চাকা। দুর্ঘটনার জেরে তাঁর একটি পা বাদ দিতে হয়।
ভয়াবহ দুর্ঘটনা ঠাকুরপুকুর থানার অন্তর্গত কদমতলা এলাকায় (Thakurpukur Accident)। বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে দুটি বাইক ও একটি চারচাকা গাড়িতে ধাক্কা মারে এক্সপ্রেস বাস।
জানা যায়, বাসের ধাক্কায় ছিটকে পড়েন বাইক চালকরা। তাঁদের মধ্যে একজনের পায়ের ওপর দিয়েই গড়িয়ে যায় বাসের চাকা। দুর্ঘটনার জেরে তাঁর একটি পা বাদ দিতে হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বাস চালককে আটক করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিন সকালে মানিকতলার কাছে আরও একটি দুর্ঘটনা (Maniktala Accident) হয়। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল ১২ বছরের পড়ুয়া (School student injured)। বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে একটি লরি বেপরোয়া গতিতে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় পড়ুয়া। তাঁকে পিষে দিয়েই এগিয়ে যায় ঘাতক লরিটি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
জানা গেছে, জখম পড়ুয়া বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। এদিন সকালে বাবার সঙ্গে স্কুলেই যাচ্ছিল সে, সেইসময়েই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরিটি বাইকে ধাক্কা মারে। ফলে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে। এরপরই ওই ছাত্রকে পিষে দেয় লরিটি (Maniktala accident)। তার আয়ের ওপর দিয়েই লরির চাকা চলে যায়।
Partha Goswami
03/12/2025







