SIR: এখনও পর্যন্ত কতজন ‘প্রোজেনি ম্যাপিং’ করিয়েছেন? তথ্য পেল কমিশন, খতিয়ে দেখার নির্দেশ

SHARE:

বুধবারই এই সংক্রান্ত তথ্য পেয়েছে নির্বাচন কমিশন। আর সেই তথ্য দেওয়ার পরই রোল অবজার্ভারদের এই জায়গাগুলিতে বিশেষ নজর দিতে এবং রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

 মঙ্গলবারই সিইও দফতরের (CEO Office) তরফে বিভিন্ন জেলার ডিইও-দের (DEO) বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল।  কমিশনের নির্দেশ ছিল – সবচেয়ে বেশি প্রোজেনি ম্যাপিং (Progeny Mapping) যে সব বুথে হয়েছে সেগুলি পুনরায় খতিয়ে দেখতে হবে। যে সব বুথে সবচেয়ে বেশি অনলাইন ফর্ম জমা দেওয়া হয়েছে, সেগুলিকেও স্ক্রুটিনির আওতায় আনতে হবে।

বুধবারই এই সংক্রান্ত তথ্য পেয়েছে নির্বাচন কমিশন (ECI)। আর সেই তথ্য দেওয়ার পরই রোল অবজার্ভারদের (Roll Observer) এই জায়গাগুলিতে বিশেষ নজর দিতে এবং রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

এক ঝলকে দেখে নেওয়া যাক আপাতত কোন জেলায় কতজন ‘প্রোজেনি ম্যাপিং’ করিয়েছেন?

দক্ষিণ ২৪ পরগনা

জয়নগর – বুথ নম্বর ৬

১ হাজার ২৭৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৯৯ জন

কুলতলি – বুথ নম্বর ৮৫

১ হাজার ১৫৪ ভোটারের মধ্যে ১ হাজার ২ জন

উত্তর ২৪ পরগনা

সন্দেশখালি – বুথ নম্বর ১৯৮

মোট ভোটার ১ হাজার ৪৪৭ জনের মধ্যে ১ হাজার ২৬৭ জন

হিঙ্গলগঞ্জ – বুথ নম্বর ১৬২

মোট ভোটার সংখ্যা ৭৭৯ জনের মধ্যে ৭০৫ জন

উত্তর দিনাজপুর

হেমতাবাদ – বুথ নম্বর ৫৪

মোট ভোটার ১ হাজার ১১৯ জনের মধ্যে ৯৭৭

মালদহ

মালদহ – বুথ নম্বর ২৮

মোট ভোটার ৭৯২ জনের মধ্যে ৭২১ জন

হবিবপুর – বুথ নম্বর ৩০

মোট ভোটার সংখ্যা ৯১৮ জনের মধ্যে ৮৩৯

সর্বাধিক ‘প্রোজেনি ম্যাপিং’-এর জন্য ৩০টি বিধানসভা কেন্দ্রের ৩০টি বুথ কে নির্বাচন করা হয়েছে কমিশনের তরফে।

‘প্রোজেনি ম্যাপিং’ কী

এর অর্থ, যদি কোন‌ও ভোটারের নাম ২০০২-এর ভোটার তালিকায় না থাকে তাহলে সে যদি নিজের বাবা, ঠাকুরদার নাম দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে।

এদিকে কমিশনের (CEO Office) তরফে পাওয়া update অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত মৃত ভোটারের (Dead Voters) সংখ্যা ২৩ লক্ষ পেরিয়েছে। আর আপাতত আন-কালেক্টেটবল ফর্ম (Uncollected Forms) ৫০ লক্ষ ২২ হাজার ৪১০। এর মধ্যে অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা ৮ লক্ষ পেরিয়েছে। অন্যত্র চলে যাওয়া ভোটারের সংখ্যা সাড়ে ১৭ লক্ষের বেশি। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ১.২ লক্ষের বেশি।

Partha Goswami

03/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई