শুল্কনীতির চাপেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অটুট, ভারত সফরে এসে স্পষ্ট বার্তা পুতিনের

SHARE:

পুতিনের বার্তা, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর ‘বন্ধুত্ব’ এই সম্পর্ককে (India Russia relationship) স্থিতিশীল রাখতে সাহায্য করেছে, এবং “বাহ্যিক চাপের মাঝেও গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা অব্যাহত থাকবে।”

পশ্চিমা নিষেধাজ্ঞার (Western pressure) নতুন ধাক্কাও ভারত–রাশিয়া সম্পর্ককে (India Russia relationship) নড়বড়ে করতে পারেনি, এমনই মন্তব্য করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ইন্ডিয়া টুডে–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, দুই দেশের জ্বালানি সহযোগিতা ‘স্থিতিশীল এবং অপরিবর্তিত’।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র (America) ও ইউরোপ (Europe) আরও কঠোর ভাবে রাশিয়ার তেলের (Russian oil) মূল্যসীমা (প্রাইস ক্যাপ) কার্যকর করতে শুরু করেছে এবং নিষিদ্ধ ট্যাঙ্কার বা তেল পরিবহন সংস্থার সঙ্গে লেনদেন না করার জন্য ভারত-সহ নানা দেশকে সতর্ক করছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নেওয়া শুল্ক সিদ্ধান্তের (US Tariff) নেপথ্যে ভারতের এই উত্থান – মত পুতিনের। তিনি বলেন, “শুল্কনীতি হোক বা রুশ তেল কেনা নিয়ে চাপ, এসবের পেছনে ভারতের বাড়তে থাকা প্রভাবের আতঙ্কই কাজ করছে।”

পুতিন অবশ্য এই চাপের গুরুত্ব কমিয়ে দেন। তাঁর বক্তব্য, পশ্চিমা দেশগুলির এই প্রয়াস “বাজারের বাস্তবতা নয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত”। তিনি বলেন, “এই ধরনের চাপ আসলে কূটনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্বাভাবিক প্রতিযোগিতাকে প্রভাবিত করার চেষ্টা মাত্র।”

ভারতকে কেন্দ্র করেই তিনি আরও যোগ করেন, দুই দেশের জ্বালানি সম্পর্ক এমন ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে, যা রাজনৈতিক ওঠানামায় ক্ষতিগ্রস্ত হবে না। “ভারতের সঙ্গে আমাদের জ্বালানি সহযোগিতা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, ক্ষণস্থায়ী কূটনৈতিক পরিবর্তন কিংবা ইউক্রেনের মর্মান্তিক ঘটনার দ্বারা প্রভাবিত নয়,” এমনটাই মন্তব্য পুতিনের।

Partha Goswami

05/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई