SIR: বিএলওদের ভাতার জন্য রাজ্যের কাছে ফের বকেয়া ৯০ কোটি টাকা চাইল কমিশন

SHARE:

এসআইআর-এর কাজের জন্য রাজ্য সরকারের কর্মীদের বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করেছেন এবং করছেন।

ভাতা নিয়ে জট কাটবে? নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশে রাজ্য সরকারকে নিয়মমাফিক অর্থ ছাড়ার কথা জানানো হয়েছিল। কমিশন সূত্রে খবর, নবান্ন আশ্বাস দিয়েছে দ্রুত টাকা পাঠানোর বিষয়ে। আগামী সপ্তাহের মধ্যেই প্রায় ৯০ কোটি টাকা কমিশনের হাতে আসতে পারে, যা দিয়ে এসআইআর (SIR West Bengal) প্রক্রিয়ায় যুক্ত বিএলও-দের অতিরিক্ত ভাতা মেটানো হবে।

এসআইআর-এর কাজের জন্য রাজ্য সরকারের (State Government) কর্মীদের বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করেছেন এবং করছেন। সঙ্গে চলছে ডিজিটাইজেশনের কাজও। এই অতিরিক্ত দায়িত্বের জন্য কমিশন আলাদা ভাতা বরাদ্দ করেছে, যে টাকাটা আসবে রাজ্য সরকারের কোষাগার থেকেই। এ নিয়ে কমিশন ও নবান্নের মধ্যে ইতিমধ্যেই একপ্রস্থ বৈঠকও হয়েছে।

অন্যদিকে, যেসব বিএলও-দের মৃত্যু হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ভেবেছে নির্বাচন কমিশন। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি খতিয়ে দেখে ক্ষতিপূরণের প্রসেসিং-এর কাজ শুরু হবে। আজ জাতীয় কমিশনের সঙ্গে ১২ রাজ্যের বৈঠক ছিল, সেই বৈঠকেই এমনটা বলা হয়েছে বলে খবর।

বস্তুত, গত কয়েক দিন ধরেই সিইও দফতরের সামনে অবস্থান চালাচ্ছে ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। তৃণমূলপন্থী এই সংগঠনের বিক্ষোভের সময়ে সেখানে বিএলও-দের উপস্থিতি হাতে গোনা হলেও, কমিটির সদস্যদের মুখ্য দাবি, মৃত বিএলও-দের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। পরিবারের কোনও সদস্যকে চাকরি দিতে হবে।

ওই বিক্ষোভে সকলেরই হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, বিএলও-দের উপরে জোর করে ডেটা এন্ট্রির কাজ চাপিয়ে দেওয়া হয়েছে। এই কাজ চাপানো চলবে না। এসআইআরের কাজ চলাকালীন রাজ্যে বেশ কয়েক জন বিএলও-র মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। পরিবারের দাবি, কাজের চাপেই মৃত্যুর হয়েছে ওই বিএলও-দের। মৃত বিএলওদের আর্থিক সাহায্য দিতে হবে বলে সিইও দফতরের সামনে বসে দাবি তোলেন বিক্ষোভকারীরা।

Partha Goswami

05/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई