‘বিভ্রান্তিকর তথ্য’, ভোটের পর পেট্রল-ডিজেলের দাম বাড়ছে না, ভুয়ো খবর খারিজ করল কেন্দ্র

SHARE:

একটি রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ভোটের পর পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২৫ থেকে ২৮ টাকা পর্যন্ত বাড়তে পারে। এই ধরনের খবরকে ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছে কেন্দ্র (Government denies petrol price hike)।

পেট্রল এবং ডিজেলের দাম বৃদ্ধি (Petrol diesel price hike) নিয়ে কিছু ভাবছে না সরকার। তাই সম্প্রতি জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা সরাসরি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Petrol diesel price hike fake news)। একটি রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ভোটের পর পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২৫ থেকে ২৮ টাকা পর্যন্ত বাড়তে পারে। এই ধরনের খবরকে ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছে কেন্দ্র (Government denies petrol price hike)।

সরকারের স্পষ্ট বার্তা

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে মন্ত্রক (Ministry of Petroleum statement) জানিয়েছে, “পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির খবর পুরোপুরি ভুয়ো খবর। সরকারের পক্ষ থেকে দাম বাড়ানোর কোনও প্রস্তাব নেই।” মন্ত্রকের দাবি, এই ধরনের খবর ছড়িয়ে নাগরিকদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রকের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, গত চার বছরে বিশ্ব বাজারে জ্বালানির দামের অস্থিরতা সত্ত্বেও ভারতই একমাত্র দেশ, যেখানে পেট্রল ও ডিজেলের খুচরো দামে বড় কোনও বৃদ্ধি হয়নি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও, সাধারণ মানুষকে তার চাপ থেকে রক্ষা করতে ভারত সরকার এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি নিরন্তর কাজ করে যাচ্ছে।

কেন এই জল্পনা?

সম্প্রতি ‘কোডাক ইনস্টিটিউশনাল ইকুইটিস’-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, অপরিশোধিত তেলের চড়া দামের কারণে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি চাপে রয়েছে।

ব্রোকারেজ ফার্মটির দাবি ছিল, অপরিশোধিত তেলের দাম এবং খুচরো জ্বালানির দামের মধ্যে ব্যবধান বাড়তে থাকায় তেল সংস্থাগুলোকে মাসে প্রায় ২৭০ কোটি টাকার অতিরিক্ত বোঝা বইতে হচ্ছে। কোডাক আরও দাবি করেছিল, এপ্রিলের ২৯ তারিখ বিধানসভা নির্বাচন শেষ হওয়ার আগে জ্বালানির দাম পরিবর্তনের সম্ভাবনা কম।

সেই রিপোর্টকে কেন্দ্র করেই সাধারণ মানুষের মধ্যে জল্পনা শুরু হয়। তবে সরকার সাফ জানিয়ে দিল, দাম বৃদ্ধির কোনও সম্ভাবনাই নেই। উল্লেখ্য, এর আগে কেন্দ্র শুল্ক কমিয়ে এবং উইন্ডফল ট্যাক্স বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল, তবে বর্তমান পরিস্থিতিতে দাম বাড়ানোর কোনও পরিকল্পনা যে নেই, তা আজ সরকারিভাবে স্পষ্ট করে দেওয়া হল।

Partha Goswami

23/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई