সন্তোষ মিত্র স্কোয়ারে শোরগোল, ‘পুজো চালাতে পারব জানি না’ আশঙ্কা সজলের

SHARE:

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষ সামাজিক মাধ্যমে লিখেছেন, “পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত। জনমতই একমাত্র পথ।”

তাঁর অভিযোগ, চক্রান্তের মাধ্যমে পুজো বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, যার সঙ্গে পুলিশ ও রাজনৈতিক নেতাদের একাংশও জড়িত বলে সজলের অভিযোগ। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ ঠিক নয়, ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে সর্বত্রই।

সজল ঘোষ দাবি করেছেন, “যাঁরা ব্যারিকেড ভেঙে প্রবেশ করছেন, তাঁরা ছাড়া অন্য কেউ মণ্ডপে ঢুকতে পারছে না।”

ফেসবুকে তিনি ব্যারিকেড ভেঙে দর্শনার্থীরা প্রবেশের চেষ্টা করছে এমন ছবি ও ভিডিয়োও পোস্ট করেছেন। সজল বলেন, “মাঠের গেট পর্যন্ত গাড়ি চলছিল। এখন পুরোপুরি উল্টো ছবি। প্রশাসন যেন পুজো বন্ধ করতে বাধ্য করছে।”

Partha Goswami

27/09/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई