একসময়ের বিবাদের জেরে বিবাহ বহির্ভূত সম্পর্ক আজ নতুন নয়৷ সম্প্রতি একটি হোটেলের ঘরে নিজের স্ত্রী’কে এক অপরিচিত পুরুষের সঙ্গে দেখে ফেললেন এক ব্যক্তি। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তে হইচই পড়ে গিয়েছে। একদিকে ভিডিওটি ঘিরে যেমন সহানুভূতি দেখা গিয়েছে তেমনই অন্যদিকে তীব্র নিন্দার ঝড় নেটিজনদের।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি চূড়ান্ত অসহায় বোধ করছেন। ভিডিওটিতে তাঁকে বলতে শোনা যায়, “আমার সব শেষ হয়ে গেছে”। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ব্যক্তির নাম রাকেশ। ওই মুহূর্তে তিনি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিলেন। জানা গিয়েছে যে রাকেশ একটি বন্ধুকে তাঁর নিজের ফোন দিয়ে হোটেলের রিসেপশনে গিয়ে ঘরের নম্বর জিজ্ঞেস করেন৷ এরপর রিসেপশন থেকে ঘরের নম্বর যাচাই করে রাকেশ একদল লোক নিয়ে ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকেন।
কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে দরজা খোলা হয়। দরজা খুলতেই রাকেশ তাঁর স্ত্রী’কে অপর এক ব্যক্তির সঙ্গে দেখতে পান। এহেন দৃশ্য দেখে রাকেশ সেই মুহূর্তে চিৎকার করে উঠে বলেন, ” লাইট জ্বালাও লাইট জ্বালাও সবাই দেখুক। ” স্ত্রী কথা বলতে চাইলে রাকেশ আরও উত্তেজিত হয়ে পড়েন। ততক্ষণে স্ত্রী’এর সঙ্গে থাকা ওই ব্যক্তি জুতো পরছেন৷ তাঁকে ঘিরে ধরে একদল লোক৷ স্বামী স্ত্রীর কথোপকথন শুরু হতেই পরিস্থিতি আরও বেসামাল হয়ে ওঠে। রাকেশের স্ত্রী রাকেশের সঙ্গে কথা বলতে গেলে রাকেশ বলে ওঠেন, “পুলিশ ডাকো।”







