পশ্চিমবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে যে খুব ভাল তা নয়। সম্প্রতি উত্তরবঙ্গ ধস-বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত। রাস্তাঘাট-দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ মারা গেছেন।
বৃষ্টি (Rain) থামছে না! বিগত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গ (West Bengal) সহ একাধিক রাজ্য কার্যত ভেসেছে। উত্তর-ভারতের অনেক রাজ্য তো বন্যা-ধসের (Flood Situation) কবলেও পড়েছে। মৃত্যু হয়েছে অনেকের। পরিস্থিতি এখনও যে স্বাভাবিক হয়েছে তা নয়। এরই মধ্যে অশনিসঙ্কেত। বৃষ্টিতে ভাসার পর এবার শীতেও (Winter) কাবু হতে পারে একাধিক রাজ্য।
উত্তর-ভারতে (North India) ইতিমধ্যে শীতের ছোঁয়া লেগেছে। হিমাচল প্রদেশ (Himachal Pradesh) ও জম্মু–কাশ্মীরের (Jammu Kashmir) অধিকাংশ এলাকায় তুষারপাত হয়েছে। পাশাপাশি দিল্লি এবং সমতলের অনেক রাজ্যে তাপমাত্রার পারদও নামতে শুরু করেছে। এই আবহেই মৌসভ ভবনের (IMD) পূর্বাভাস, চলতি বছর নির্ধারিত সময়ের আগেই দেশে শীত পড়তে পারে। বলাই বাহুল্য, তাপমাত্রাও তুলনামূলক নিম্নমুখী হবে।
আইএমডি জানিয়েছে, অক্টোবর মাসে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে। পরিসংখ্যান বলছে, ১৯৭১–২০২০ সালের গড় ৭৫.৪ মিলিমিটারের তুলনায় এবারের বৃষ্টি সেই গড় ছাড়িয়ে যাবে। তবে, মধ্য ও দক্ষিণ ভারতের বাইরে দেশের অধিকাংশ স্থানে অক্টোবর মাসে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
Partha Goswami
08/10/2025







