নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছেন ট্রাম্প? ছবি প্রকাশ হোয়াইট হাউসের, তুঙ্গে জল্পনা

SHARE:

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প? হোয়াইট হাউস তাঁর ছবি প্রকাশ করতেই জল্পনা তুঙ্গে। ট্রাম্প বললেন, ‘এসব রুবিও বলতে পারবে।’

সাতটা বড় সংঘাত থেমেছে তাঁর হস্তক্ষেপে। এবার নোবেল পিস প্রাইস পেতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! নোবেল প্রদানকারী কর্তৃপক্ষের তরফে এবিষয়ে কিছু জানানো না হলেও হোয়াইট হাউসে জল্পনা তুঙ্গে। তারা ইতিমধ্যেই ট্রাম্পের নতুন নামকরণ করে ফেলেছেন। বৃহস্পতিবার সকাল থেকে তাঁকে ডাকা হচ্ছে ‘দ্য পিস প্রেসিডেন্ট’ হিসেবে।

বৃহস্পতিবার হোয়াইট হাউস নামকরণ করলেও ট্রাম্পের অবশ্য আশঙ্কা, ‘কোনও না কোনও কারণ’ খুঁজে বের করে নোবেল কমিটি হয়তো তাঁকে পুরস্কার দেবে না।

যদিও বার বার ট্রাম্প দাবি করেছেন, তাঁর প্রশাসন ইতিমধ্যে ‘সাতটি বৈশ্বিক সংঘাত’ মিটিয়েছে এবং অষ্টমটি নিষ্পত্তির কাছাকাছি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আমার কোনও ধারণা নেই (নোবেল পাব কি না)… মার্কো রুবিও বলতে পারবে, আমরা সাতটা যুদ্ধ মিটিয়েছি। অষ্টমটার কাছাকাছি আছি। রাশিয়া পরিস্থিতিও মিটিয়ে ফেলব বলে মনে হচ্ছে। ইতিহাসে কেউ এত কিছু করতে পারেনি।’

এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইজরায়েল এবং হামাস অবশেষে যুদ্ধবিরতির প্রথম ধাপে পৌঁছেছে। মিশরে টানা কয়েক দিনের পরোক্ষ আলোচনার পর এই চুক্তি হয়েছে বলেও জানান তিনি। এদিকে, ট্রাম্পের বক্তব্যের পরপরই হোয়াইট হাউসের তরফে তাঁর একটি ছবি প্রকাশ করা হয়, যার ক্যাপশন দেওয়া হয়, দ্য পিস প্রেসিডেন্ট’।

Partha Goswami

09/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई