মিরাজ–হৃদয় জুটি চতুর্থ উইকেটে ১০১ রান তুলে দলকে সামলালেও দু’জনেই অর্ধশতক ছুঁয়েই সাজঘরের পথে হাঁটা দেন।
আবুধাবির (Abu Dhabi) তীব্র গরমেও গর্জে উঠল আফগানিস্তান (Afghanistan)! রশিদ খানের (Rashid Khan) ঘূর্ণিতে, আজমাতুল্লাহ ওমরজাইয়ের (Azmatullah Omarzai) অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচেই ৫ উইকেটের জয় ছিনিয়ে নিল হাশমতুল্লাহ শাহিদির (Hashmatullah Shahidi) দল। তিন ম্যাচের সিরিজে ১–০ এগিয়ে গেল আফগানরা।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমে যায় ২২১ রানে (৪৮.৫ ওভার)। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) ৬০ আর তৌহিদ হৃদয়ের (Towhid Hridoy) ৫৬ রান কিছুটা প্রতিরোধ গড়া তুললেও দলের বাকিদের ব্যর্থতায় স্কোরবোর্ড বেশি দূর এগোয়নি। আফগান বোলারদের মধ্যে রশিদ খান (৩/৩৮) তিন উইকেট তুলে নেন। তিনটিই ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে—মিরাজ, জাকার আলি আর নুরুল হাসানকে ফেরান এই তারকা স্পিনার।
বাংলাদেশের ইনিংসের শুরু থেকেই ছন্দপতন। ঝটতি তিন উইকেট পড়ে যায় মাত্র ১২ ওভারেই। এরপর মিরাজ–হৃদয় জুটি চতুর্থ উইকেটে ১০১ রান তুলে দলকে সামলালেও দু’জনেই অর্ধশতক ছুঁয়েই সাজঘরের পথে হাঁটা দেন। এরপর ফের ব্যাটিং ধস। শেষপর্যন্ত ২২১ রানে গুটিয়ে যায় ব্যাটিং লাইনআপ।
Partha Goswami
09/10/2025







