নবদ্বীপে সুকান্তর কনভয়ে হামলা, গুরুতর আহত ২, চড়ছে উত্তেজনার পারদ

SHARE:

নবদ্বীপে রাস পূর্ণিমার অনুষ্ঠানে হামলার মুখে বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কনভয়ের গাড়ি ভাঙচুর, গুরুতর আহত ২।

নবদ্বীপে রাস পূর্ণিমার গিয়ে হামলার মুখে পড়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তাঁর কনভয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং হামলায় দুইজন গুরুতর আহত হয়েছেন, যাঁদের মাথা ফেটে রক্ত বেরিয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সরাসরি এই হামলার জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস-কে দায়ী করেছেন।

সুকান্ত মজুমদার অভিযোগ করেন, তাঁর কনভয়ের পিছনে থাকা দুটি গাড়ি সামান্য পিছিয়ে পড়েছিল। আর ঠিক সেই সুযোগেই তৃণমূলের দুষ্কৃতীরা সংগঠিতভাবে হামলা চালায়। হামলার ঘটনায় তিনি স্থানীয় তৃণমূল নেতা সাহেব-এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।

এই ঘটনার জেরে সুকান্ত মজুমদার স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি পুলিশ দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে বিজেপি নিজেরাই এই ঘটনার হিসেব বুঝে নেবে।

Partha Goswami

06/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई