Bihar Election: আগে ভোট, পরে ব্রেকফাস্ট! বিহারবাসীকে সকাল সকাল বুথে যাওয়ার বার্তা মোদীর

SHARE:

মোদীর এই পরামর্শ নতুন নয়। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই তিনি এই ব্যাপারে প্রচার চালিয়ে আসছেন। ‌আসলে ভারতে মহিলাদের তুমুল ব্যস্ততা চলে সকাল থেকে দুপুর পর্যন্ত।

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। ১২১ কেন্দ্রে বৃহস্পতিবার ভোট নেওয়া হচ্ছে। রাজ্যের মোট আসন সংখ্যা ২৪৩। দ্বিতীয় দফার ভোট হবে ১১ নভেম্বর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে ভোট শুরুর ঠিক মুখে রাজ্যবাসীকে ফের মনে করিয়ে তাঁর পরামর্শ, ‘পহলে ভোট দান, বাদ মে জলপান।’ অর্থাৎ আগে ভোট দিন তারপর ব্রেকফাস্ট করবেন।

মোদীর এই পরামর্শ নতুন নয়। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই তিনি এই ব্যাপারে প্রচার চালিয়ে আসছেন। ‌আসলে ভারতে মহিলাদের তুমুল ব্যস্ততা চলে সকাল থেকে দুপুর পর্যন্ত। সকালে পরিবারের টিফিনের আয়োজন করা তারপর দুপুরের খাবার এবং বাড়ির লোকজনকে খাইয়ে দাইয়ে তবে একটু হালকা হতে পারেন মহিলারা।

নরেন্দ্র মোদী বহুদিন ধরেই মহিলা ভোটারদের সমর্থন পেতে প্রচার চালিয়ে আসেন। দেশের বাস্তবতাকে বিবেচনায় রেখে তিনি নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই বলছেন আগে ভোট দিন তারপর ব্রেকফাস্ট করবেন। কারণ প্রধানমন্ত্রী জানেন সকালের জলখাবার বানাতে গিয়ে অনেক মহিলার পক্ষেই দুপুরের আগে বুথে যাওয়া সম্ভব হবে না।

একাধিক সমীক্ষায় দেখা গেছে সকালের দিকে বুথে ভিড় হলে দিনের শেষে ভোটদানের হার ভাল হয়। ভোটাররা বুথে যেতে উৎসাহী হন। সেই কারণেও প্রধানমন্ত্রী বারে বারেই সকাল-সকাল ভোট দেওয়ার কথা বলে আসছেন। গত সপ্তাহে বিহারে বুথ পর্যায়ের বিজেপি কর্মীদের সঙ্গে ভার্চুয়াল সভা করেন প্রধানমন্ত্রী। দলের তরফে ওই বৈঠকে মহিলা পদাধিকারীদের বেশি সংখ্যায় আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী তাদের বলেন, ভোটের দিন আপনাদের কাজ হবে সদলবলে এলাকার মহিলাদের নিয়ে বুথে পৌঁছানো।

বৃহস্পতিবার প্রথম দফায় ১২১ কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। এই দফায় তারকা প্রার্থীদের মধ্যে অন্যতম বিরোধী জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব। এছাড়া নীতীশ মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সম্রাট চৌধুরীর ভাগ্য নির্ধারণ হচ্ছে এই দফায়। প্রথম দফাতেই লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপের ভাগ্য নির্ধারিত হবে। লালু প্রসাদের এই ত্যাজ্য পুত্র নিজের দল গড়ে পাটনার অদূরে মহুয়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন।

Partha Goswami

06/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई