SIR: পরিষেবা চালু! এক ক্লিকেই হাতে পেয়ে যান এনুমারেশন ফর্ম, ফিল-আপ করবেন কীভাবে

SHARE:

যারা কর্মসূত্রে বা অন্য কোনও কারণে বাড়ির বাইরে রয়েছেন তারা খুব সহজেই অনলাইনে ফর্ম ফিল-আপ করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে, নিজের এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বরের যেন লিঙ্ক থাকে।

রাজ্যে এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া শুরু হওয়ার পর গত মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা (BLO)। তাঁদের মূল কাজ ভোটারদের দিয়ে এনুমারেশন ফর্ম ফিল-আপ (Enumeration Form Fill Up) করানো। কিন্তু যারা ওই মুহূর্তে কোনও কারণবশত বাড়ি থাকতে পারবেন না তাদের জন্য অনলাইন ফর্ম ফিল-আপের (Online Form Fill Up) সুবিধা রয়েছে। মঙ্গলবার থেকে তা চালু না হলেও বৃহস্পতিবার থেকে অনলাইন সুবিধাটি কার্যকর হয়েছে।

যারা কর্মসূত্রে বা অন্য কোনও কারণে বাড়ির বাইরে রয়েছেন তারা খুব সহজেই অনলাইনে ফর্ম ফিল-আপ করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে, নিজের এপিক নম্বরের (Epic Number) সঙ্গে মোবাইল নম্বরের (Mobile Number) যেন লিঙ্ক থাকে। তাহলে অনায়াসে যে কোনও জায়গায় বসে এক ক্লিকেই ফর্ম খুলে তা ফিল-আপ করে সাবমিট করতে পারবেন ভোটাররা।

কীভাবে অনলাইন ফর্ম ফিল-আপ করবেন

প্রথমে https://voters.eci.gov.in ওয়েবসাইটে যান।

সাইট খুললেই ডানদিকে দেখতে পাবেন – Fill Enumeration Form। তাতে ক্লিক করুন।

তারপর নিজের এপিক নম্বর বা মোবাইল নম্বর কিংবা ই-মেল আইডি এবং ক্যাপচা দিয়ে লগ-ইন করুন।

এরপর ওটিপি পাবেন মোবাইল নম্বরে। সেটি দিলেই ফর্মের জন্য সাইট খুলে যাবে। সেখানে যাবতীয় তথ্য ফিল-আপ করুন এবং সাবমিট করুন।

Partha Goswami

08/11/2025

 

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई