SSC Result: রেজাল্ট দেখার জন্য নতুন ওয়েবসাইট খুলল স্কুল সার্ভিস কমিশন

SHARE:

তবে এর বিকল্প হিসেবে আরও একটি ওয়েবসাইটের কথা জানিয়েছে এসএসসি। এই ওয়েবসাইট খুলে ফল দেখা যাচ্ছে। নতুন ওয়েবসাইটটি হল wbsschelpdesk.com।

স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ-দ্বাদশের ফল বেরিয়ে গেলেও গত কাল রাত থেকেই সেই ফল দেখার জন্য ওয়েবসাইট (SSC Result) খোলার সমস্যা শুরু হয়েছে। এই সমস্যা এখনও অব্যাহত। অধিকাংশ চাকরিপ্রার্থী জানাচ্ছেন, খুব অল্প সময়ের জন্য হয়তো ওয়েবসাইট (SSC New Website) খুলছে। বেশির ভাগ সময় ওয়েবসাইট খোলা যাচ্ছে না। এসএসসি-র যুক্তি একসঙ্গে কয়েক লক্ষ মানুষ ওই ওয়েবসাইট খোলার চেষ্টা করায় এই সমস্যা হচ্ছে।

তবে এর বিকল্প হিসেবে আরও একটি ওয়েবসাইটের কথা জানিয়েছে এসএসসি। এই ওয়েবসাইট খুলে ফল দেখা যাচ্ছে। নতুন ওয়েবসাইটটি হল wbsschelpdesk.com।

শুক্রবার রাতে প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। কিন্তু ফল প্রকাশের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, ওয়েবসাইটে লগ-ইন করলেও ফলাফল দেখা যাচ্ছে না, আবার অনেকে বলছেন— সাইট এতটাই স্লো যে খুলতেই চায় না।

কমিশনের তরফে জানানো হয়েছে, একসঙ্গে বিপুল সংখ্যক পরীক্ষার্থী ফলাফল দেখতে চেষ্টা করায় সার্ভারে সমস্যা তৈরি হয়েছে। তা দ্রুত স্বাভাবিক করার কাজ চলছে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

গতকাল রাত ৯টা ৩০ মিনিটের পর অনলাইনে রেজাল্ট প্রকাশ করে কমিশন। প্রথম দফায় প্রকাশিত হয়েছে ১২,৫১৪টি শূন্যপদের ফলাফল। মোট পরীক্ষার্থী ছিলেন প্রায় ২,২৯,৬০৬ জন। মাত্র ৫৪ দিনের মাথায় ফলাফল প্রকাশ করায় একদিকে যেমন প্রশংসা, অন্যদিকে ওয়েবসাইটের সমস্যায় ক্ষোভও বেড়েছে পরীক্ষার্থীদের মধ্যে।

ওয়েবসাইটে কীভাবে জানবেন নিজের ফলাফল

এবার কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। প্রত্যেক পরীক্ষার্থী কেবল জানতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লগ-ইন করে রোল নম্বর দিলে ৬০-এর মধ্যে কত পেয়েছেন, তা জানা যাবে।

পরবর্তী ধাপ: নথি যাচাই ও ইন্টারভিউ

আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাই। তারপরই প্রকাশিত হবে ইন্টারভিউয়ের তালিকা। পাশাপাশি কমিশন সূত্রে জানা গিয়েছে, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলও প্রকাশিত হতে পারে আগামী সপ্তাহে।

মামলায় জটিলতা: ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের নির্দেশে

এরই মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জটিলতা দেখা দিয়েছে। কলকাতা হাইকোর্টে একাধিক চাকরিপ্রার্থী প্রশ্ন তুলেছেন, ‘পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া ১০ নম্বর কতটা যুক্তিযুক্ত?’ মামলাকারীদের দাবি, ২০১৬ সালের দুর্নীতিগ্রস্ত নিয়োগপ্রাপ্তদের চাকরি বাতিল হলেও তাঁদের কেন এই অতিরিক্ত নম্বর দেওয়া হবে?

বিচারপতি অমৃতা সিনহা শুনানিতে জানিয়েছেন, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করছে এই মামলার ফলাফলের ওপর। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।

Partha Goswami

08/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई