বাবরি মসজিদ মন্তব্যে হুমায়ুনকে ‘আগাম গ্রেফতারির’ নির্দেশ! রাজ্যকে চিঠি দিলেন রাজ্যপাল

SHARE:

রাজ্যপালের মত, হুমায়ুন কবীরের বক্তব্য বা পরবর্তী পদক্ষেপে আইনশৃঙ্খলার অবনতি হলে ‘প্রিভেনটিভ অ্যারেস্ট’ করতেই হবে।

আগামী ৬ তারিখ মুর্শিদাবাদে (Mursidabad) বাবরি মসজিদের (Babri Masjid) শিলান্যাস করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। সেই নিয়ে আপাতত রাজ্য-রাজনীতি উত্তাল। একদিকে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করছেন অনেকে, অন্যদিকে হুমায়ুনের পরপর হুঁশিয়ারি – পরিস্থিতি আরও উত্তেজক করেছে। এই অবস্থায় তাঁকে আগাম গ্রেফতারির (Preventive Arrest) নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

হুমায়ুন কবীরের সাম্প্রতিক মন্তব্য ও ঘোষণা নিয়ে রাজ্যে আইনশৃঙ্খলা অবনতি (Law and Order Fail) হওয়ার আশঙ্কায় আগাম পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল বোস। জানা গেছে, এ বিষয়ে রাজ্য সরকারকে (State Govt) ইতিমধ্যেই চিঠিও পাঠিয়েছেন তিনি। রাজ্যপালের মত, হুমায়ুন কবীরের বক্তব্য বা পরবর্তী পদক্ষেপে আইনশৃঙ্খলার অবনতি হলে ‘প্রিভেনটিভ অ্যারেস্ট’ করতেই হবে। রাজ্যপাল সতর্ক করেছেন, রাজ্য প্রশাসন ব্যবস্থা না নিলে তিনি নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।

মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)-র কলার ধরার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তিনি বলেন, “যেভাবে প্রশাসন ৬ তারিখ বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠানে বাধা তৈরি করতে চাইছে তাতে ওই অনুষ্ঠান করতে না পারলে ৬ তারিখে রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেব।”

এ প্রসঙ্গে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মুর্শিদাবাদের পুলিশ-প্রশাসনকে বলছি, আগুন নিয়ে খেলতে আসবেন না। এরপরই বেলডাঙার এসডিপিও উত্তম গরাইকে সরাসরি আক্রমণ করে বলেন, “আপনি আমার কাজের মধ্যে বাধা দিচ্ছেন। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে রক্ষা করার কেউ থাকবে না।” তবে এ ব্যাপারে বেলডাঙার এসডিপিও বা জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি সংবেদনশীল প্রসঙ্গকে কেন্দ্র করে এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে। বিজেপি (BJP) সুযোগ নিয়ে শাসকদলকে আক্রমণ শানাচ্ছে, যদিও তৃণমূল হুমায়ুনের এই বক্তব্যকে সম্পূর্ণ ‘ব্যক্তিগত মত’ বলে জানিয়েছে।

Partha Goswami

03/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई