SIR: মৃত ও ডুপ্লিকেট ভোটার নিয়ে ফের সতর্কবার্তা কমিশনের, এনুমারেশন ফর্ম নিয়ে কড়া নির্দেশ ইআরও-দের

SHARE:

শুক্রবার, পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যের সঙ্গে বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। সেখানে ডুপ্লিকেট ভোটার (SIR West Bengal – Duplicate voter) নিয়ে ফের একবার সতর্ক করল কমিশন।

১২টি রাজ্যে জোরকদমে চলছে এসআইআর (SIR in 12 states)-এর কাজ। শুক্রবার, পশ্চিমবঙ্গ (West Bengal)-সহ সেই রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। সেখানে SIR West Bengal – Duplicate voter  নিয়ে ফের একবার সতর্ক করল কমিশন।

আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক বা সিইও (Chief Electoral Officer)-সহ অন্যান্য আধিকারিকরা। সেখানে পরিষ্কার বার্তা দিয়েছে কমিশন যে, জমা (Enumeration form submission) হওয়ার পর ৪ টি ধাপে তা চেক করতে হবে ইআরও (Electoral Registration Officer)-দের।

মৃত ভোটার শনাক্তকরণে কোনওরকম গাফিলতি চলবে না, তাই তার জন্য রাজ্যের নানা রকম প্রকল্পের (যেমন – সমব্যথী) সাহায্য নিতেও বিএলও-দের বিশেষ নির্দেশ দিয়েছে কমিশন।

আগামিকাল দুপুর ১২টায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক ডেকেছেন। মনে করা হচ্ছে, আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যগুলির যে কথা হয়েছে, তা নিয়েই বিস্তারিত আলোচনাই বিষয় হতে পারে আগামিকালের বৈঠকের।

প্রসঙ্গত, ডুপ্লিকেট ভোটার শনাক্ত এবার আরও শক্তিশালী প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। গতকাল থেকেই চালু হয়েছে এক  বিশেষ সফটওয়্যার, একই নাম, ঠিকানা বা অন্যান্য ব্যক্তিগত তথ্যের মিল খুঁজে দ্রুত চিহ্নিত করতে পারবে সম্ভাব্য ডুপ্লিকেট ভোটারদের (SIR West Bengal – Duplicate voter)।

ইআরও (Electoral Registration Officer)–দের ড্যাশবোর্ডে ইতিমধ্যেই সেই নতুন ফিচার দেখা রয়েছে। কয়েক দিনের মধ্যেই ডিইও (District Electoral Officer)–দের ড্যাশবোর্ডেও এটি যুক্ত হবে। এরপর পর্যায়ক্রমে এই সুবিধা পাবে সিইও (Chief Electoral Officer) দফতর।

নির্বাচন কমিশনের মতে, ভোটার তালিকা স্বচ্ছ ও নির্ভুল রাখার ক্ষেত্রে এই সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই ব্যক্তির নাম বিভিন্ন ঠিকানায় আছে কি না, কিংবা তথ্যের ভুল ব্যবহার হয়েছে কি না, তা এখন আরও সহজে ধরা সম্ভব হবে।

কমিশন সূত্রে বলা হচ্ছে, বাংলায় এখনও পর্যন্ত সংশোধন প্রক্রিয়া চলাকালীন যে ইনপুট নিচুতলা থেকে পাওয়া গিয়েছে, তাতে বেশ কিছু গলদের আশঙ্কা রয়েছে। একই ভোটারের বাংলার মধ্যে বা বাংলার বাইরে অন্য রাজ্যেও ভোটার তালিকায় নাম থাকতে পারে। এখানে উল্লেখ করার মতো বিষয় হল, সম্প্রতি রাহুল গান্ধীও সাংবাদিক বৈঠক করে দেখিয়েছেন, কীভাবে কর্নাটক ও হরিয়ানায় একই ভোটারের চার থেকে আটটি বুথে নাম রয়েছে। বলা যেতে পারে, সে কারণেই এবার নতুন এই সফটওয়্যার আনল কমিশন।

Partha Goswami

05/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई