‘সবচেয়ে ব্যর্থ, অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’, অনুপ্রবেশকারী ইস্যুতে পাল্টা অভিষেক

SHARE:

শুধু কি বাংলায় অনুপ্রবেশকারী রয়েছে – এই প্রশ্ন তুলে অভিষেক বলেন, পহেলগামে, দিল্লিতে যে ঘটনা ঘটেছে তার দায় কে নেবে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে যে রয়েছেন (অমিত শাহ), তাঁকেই তো নিতে হবে।

'সবচেয়ে ব্যর্থ, অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ', অনুপ্রবেশকারী ইস্যুতে পাল্টা অভিষেক

রাজ্যে এসে অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারকে আবারও দোষারোপ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তাঁকে পাল্টা দিয়ে বড়জোড়ার সভা থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পহেলগাম, দিল্লি কাণ্ডের প্রসঙ্গ তুলে প্রশ্ন ছোড়েন। এদিকে, নয়াদিল্লি যাওয়ার আগে বিমানবন্দর থেকে একই সুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুধু কি বাংলায় অনুপ্রবেশকারী রয়েছে – এই প্রশ্ন তুলে অভিষেক বলেন, পহেলগামে, দিল্লিতে যে ঘটনা ঘটেছে তার দায় কে নেবে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে যে রয়েছেন (অমিত শাহ), তাঁকেই তো নিতে হবে। এইসব জায়গায় তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার নেই। এই প্রসঙ্গেই অভিষেকের কটাক্ষ – স্বাধীনতার পর ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থতম এবং অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ।

অভিষেকের দাবি, ”বিজেপির সাংসদরাই বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন ঘুসপেটিয়া। তিনি এসে বলছেন বাংলায় অনুপ্রবেশকারী আটকাবেন।” তিনি মনে করিয়ে দেন, ২০১৪ সাল থেকে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি, শেষ ৬ বছর ধরে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। তাই কোথাও অনুপ্রবেশ হলে, দায় তাঁকেই নিতে হবে। অন্য কিছু বলে কাউকে বোকা বানানো যাবে না। তার থেকে আগে উচিত পদত্যাগ করা।

Partha Goswami

30/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई