খালেদা জিয়ার শেষকৃত্য বুধবার, ভারতের প্রতিনিধি হিসেবে ঢাকায় যাচ্ছেন জয়শঙ্কর

SHARE:

বুধবার ঢাকায় প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য। ভারত সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানাল বিদেশমন্ত্রক।

Jaishankar at Khaleda Zia's funeral: জ্বলেপুড়ে মরবে বাংলাদেশের ভারত-বিরোধীরা!  খালেদার জানাজায় যোগ দিতে ঢাকায় জয়শংকর | Hindustan Times Bangla

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন (BNP Chairperson) বেগম খালেদা জিয়ার (Begum Khaleda Zia) শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর (Dr S Jaishankar)। আগামী কাল অর্থাৎ ৩১ ডিসেম্বর, বুধবার তিনি ঢাকায় পৌঁছবেন বলে জানিয়েছে বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)।

সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ন্যাশানালিস্ট পার্টির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারত সরকার ও জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। ৩১ ডিসেম্বর ২০২৫ ঢাকায় পৌঁছবেন তিনি।

মঙ্গলবার ভোরে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Begum Khaleda Zia)। বয়স হয়েছিল ৮০। বিএনপি (Bangladesh Nationalist Party) সূত্রে জানানো হয়েছে, সকাল ৬টা নাগাদ ঢাকার অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

গত ২৩ নভেম্বর থেকে ওই হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণজনিত জটিলতার কারণে টানা ৩৬ দিন চিকিৎসা চলে। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবিটিস ছাড়াও কিডনি ও চোখের সমস্যাও ছিল সঙ্গে।

শেষ দিন পর্যন্ত তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন কার্ডিয়োলজিস্ট শাহাবুদ্দিন তালুকদার (Shahabuddin Talukder) ও তাঁর নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ দল। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্য (UK), আমেরিকা (US), চিন (China) ও অস্ট্রেলিয়া (Australia) থেকে চিকিৎসকরা যুক্ত ছিলেন। বেশ কয়েকবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় তা সম্ভব হয়নি।

মৃত্যুর ঠিক দু’দিন আগে তাঁর ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন, অবস্থা “অত্যন্ত সংকটজনক”। বিএনপির ফেসবুক পোস্ট অনুযায়ী, সোমবার গভীর রাতে অবস্থার আরও অবনতি হয়। কাতারভিত্তিক বিশেষ বিমানে লন্ডনে (London) নিয়ে যাওয়ার পরিকল্পনাও শেষ পর্যন্ত বাতিল করতে হয়, কারণ মেডিক্যাল বোর্ড তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital) থেকে বিমানবন্দরে স্থানান্তরের অনুমতি দেয়নি।

খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ বাংলাদেশ। শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোশ্যাল মিডিয়া এক্সে তিনি লেখেন, খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন। বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন শেষে।

মোদীর কথায়, “বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার দুই দেশের সম্পর্ককে ভবিষ্যতেও পথ দেখাবে।”

Partha Goswami

31/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई