SIR: একজনের নামে ৩৬৫ জনের ম্যাপিং, নির্বাচন কীভাবে হবে? ডিইও-দের বৈঠকে জ্ঞানেশ ভারতী

SHARE:

সোমবার নির্বাচন কমিশনের পাঠানো রোল অবজার্ভার সি মুরুগান একটি বড় বিষয় লক্ষ্য করেছিলেন। তাঁর নজরে এসেছিল যে, অনেক জায়গায় এসআইআরের (SIR) জন্য নির্দিষ্ট করা ১১টি নথি বাইরে অন্য নথি কেউ কেউ জমা করেছেন।

SIR: একজনের নামে ৩৬৫ জনের ম্যাপিং, নির্বাচন কীভাবে হবে? ডিইও-দের বৈঠকে জ্ঞানেশ ভারতী

এসআইআর (SIR ) আবহে রাজ্যে এসেছেন ডেপুটি ইলেকশন কমিশনার (Deputy Election Commissioner) জ্ঞানেশ ভারতী (Gyanesh Kumar)। মঙ্গলবার রাজ্যের সব জেলার জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস. বি. জোশি, মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালও (Manoj Agarwal)। সূত্রের খবর, এই বৈঠকে এসআইআরের কাজ নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন ভারতী।

এত কিছু করার পরও ভুল থেকে যাচ্ছে – রাজ্যের এসআইআরের (SIR) কাজ নিয়ে এমনই পর্যবেক্ষণ ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর। সূত্র মারফৎ জানা গেছে, কমিশনের নজরে এসেছে যে, কোথাও কোথাও একজন লোকের নামে ৩৬৫ জন ম্যাপিং করেছে, আবার কোথাও এক মহিলার নামে ম্যাপিং হয়েছে ৬০-৬৫ জনের! এর পরেই জ্ঞানেশ ভারতী বলেন এত কিছুর পরেও একাধিক ভুল থেকে যাচ্ছে। এত ভুল হলে সময়ের মধ্যে কীভাবে শেষ হবে এসআইআরের কাজ, আর তা শেষ না হলে কী করে সময়মতো নির্বাচন হবে?

এদিকে সোমবার নির্বাচন কমিশনের (ECI) পাঠানো রোল অবজার্ভার সি মুরুগান একটি বড় বিষয় লক্ষ্য করেছিলেন। তাঁর নজরে এসেছিল যে, অনেক জায়গায় এসআইআরের (SIR) জন্য নির্দিষ্ট করা ১১টি নথি বাইরে অন্য নথি কেউ কেউ জমা করেছেন। কারা এই নথি জমা করেছেন এবং কারা জমা নিয়েছেন, তাদের একটি তালিকা মাইক্রো অবজার্ভারদের (Micro Observer) তৈরি করার নির্দেশ দিয়েছিলেন তিনি। পাশাপাশি, গোটা বিষয়টি নিয়ে তিনি রাজ্যের সিইও দফতর এবং স্পেশ্যাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তকেও জানিয়েছিলেন। মঙ্গলবারের বৈঠকে এই ইস্যুতেও নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ ভারতী।

কোথাও কোথাও নির্দিষ্ট করা ১১টি নথির বাইরে অন্য নথি জমা দেওয়া হচ্ছে। এটি কোনওভাবেই বরদাস্ত করা হবে না, স্পষ্ট বার্তা দিয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার। পাশাপাশি এও জানিয়েছেন, এই মুহূর্তে অসঙ্গতি রয়েছে এমন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লক্ষ। ছোটখাটো ভুল বিএলও-রা দায়িত্ব নিয়ে ঠিক করবেন। ফলত এই সংখ্যাটা কমবে। তবে তারপর যে সংখ্যাটি থাকবে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। তার জন্য মঙ্গলবারই বিএলও অ্যাপে অপশন চালু হয়েছে।

এদিকে ভ্যারিফিকেশন লগ-ইন শুধু ডিইও-দের হাতে রয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা জানিয়েছেন, শুধু তাঁদের একার পক্ষে এত নথি ডাউনলোড করে যাচাই করা মুশকিল হয়ে যাচ্ছে। জ্ঞানেশ ভারতী জানিয়েছেন, ইস্যুটি নিয়ে ভাবনা-চিন্তা চলছে।

Partha Goswami

31/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई