রাহুল-প্রিয়ঙ্কার সম্পর্ক নিয়ে কুরুচিকর মন্তব্য, বিতর্কে কৈলাস বিজয়বর্গীয়

SHARE:

রাহুল ও প্রিয়ঙ্কার সমীকরণ নিয়ে সম্প্রতি কুরুচিকর মন্তব্য করেন কৈলাস। গলা মেলালেন BJP-র আর এক নেতাও

বিতর্কে মধ্যপ্রদেশের নগরোন্নয়ন মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। রাহুল এবং প্রিয়ঙ্কা ভাই-বোন হলেও, তাঁদের আচরণ ভাই-বোন সুলভ নয় বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মন্তব্যের বিরোধিতা করা দূর, বরং কৈলাসের সুরেই গলা মিলিয়েছেন মধ্যপ্রদেশের জনজাতি বিষয়ক মন্ত্রী বিজয় শাহ।

তাঁকে বলতে শোনা যায়, “বর্তমানে এমন একজন বিরোধী দলনেতা, যিনি জোান বোনকে প্রকাশ্যে চুম্বন করেন। আমি জানতে চাই, আপনাদের মধ্যে এমন কেউ আছেন কি, যিনি জোয়ান মেয়ে বা বোনকে প্রকাশ্যে চুম্বন করেছেন? আসলে সংস্কারের অভাব। এসব বিদেশি সংস্কৃতি। ভারত দেশীয় সংস্কৃতিতে চলবে। ভারতীয় সংস্কৃতিতে বোনের গ্রামের জল পর্যন্ত পান করা যায় না।”

যদিও কৈলাসের পাশেই দাঁড়িয়েছেন মধ্যপ্রদেশের আর এক মন্ত্রী বিজয়। তাঁর কথায়, “ওটা আমাদের সংস্কৃতি, রীতিনীতি, ঐতিহ্য এসব শেখায় না। আমাদের সংস্কৃতি শেখায়, এসব ঘরের মধ্যে করো, বাইরে প্রকাশ্যে নয়।” বিধায়ক কাঞ্চন তানভের দিতে অঙ্গুলি নির্দেশ করে বিজয় বলেন, “ও তো আমার নিজের বোন! আমি কি প্রকাশ্যে চুম্বন করব ওকে? ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতা এমনটা শেখায় না।” এর আগে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়েও বিতর্কিত মন্তব্য় করেন বিজয়। পরে ক্ষমাও চাইতে হয় তাঁকে।

কৈলাসের ওই মন্তব্য সামনে আসতেই নিন্দায় সরব হয়েছেন সকলে। প্রদেশের কংগ্রেসের তরফে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখানো হয়। পোড়ানো হয় কুশপুতুল।

Partha Goswami

27/09/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई