দেশীয় সংস্থাতেই ভরসা, নিজের অফিসিয়াল ইমেল আইডি বদলে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

SHARE:

২০২৩ সালে Zoho Mail-এর ১৫ বছর পূর্তি উদ্‌যাপন করে সংস্থা। ব্যবসা ও সংস্থার মধ্যে যোগাযোগ এবং ইমেল ব্যবস্থাপনায় নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার জন্য এই পরিষেবাটি জনপ্রিয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবার বদলে ফেললেন নিজের সরকারি ইমেল আইডি (E-Mail ID)। বুধবার তিনি ঘোষণা করেন, এবার থেকে তাঁর অফিসিয়াল ইমেল আইডি হতে চলেছে দেশীয় সংস্থা জোহো কর্পোরেশনের ইমেল পরিষেবা Zoho Mail।

সমাজমাধ্যমে পোস্ট করে শাহ লেখেন, “সবাইকে জানাচ্ছি, আমি এখন Zoho Mail ব্যবহার করছি। অনুগ্রহ করে আমার নতুন ইমেল ঠিকানাটি নোট করুন।” তাঁর নতুন অফিসিয়াল ইমেল আইডি — amitshah.bjp@zohomail.in। তিনি জানান, ভবিষ্যতের যাবতীয় সরকারি যোগাযোগ এখন এই ইমেলেই করা যাবে।

দেশীয় সংস্থার পরিষেবা বেছে নিলেন শাহ

চেন্নাই-ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি সংস্থা জোহো কর্পোরেশন ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন শ্রীধর ভেম্বু এবং টনি থমাস। সফটওয়্যার ও প্রযুক্তি পরিষেবায় প্রায় তিন দশক ধরে কাজ করছে সংস্থাটি। বর্তমানে জোহো কর্পোরেশনের বিশ্বজুড়ে কর্মীসংখ্যা ১৮ হাজারেরও বেশি এবং ব্যবহারকারী প্রায় ১৩০ মিলিয়ন।

২০২৩ সালে Zoho Mail-এর ১৫ বছর পূর্তি উদ্‌যাপন করে সংস্থা। ব্যবসা ও সংস্থার মধ্যে যোগাযোগ এবং ইমেল ব্যবস্থাপনায় নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার জন্য এই পরিষেবাটি জনপ্রিয়।

Partha Goswami

08/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई