বিহার বিধানসভা নির্বাচন, এআই ভিত্তিক কনটেন্ট ব্যবহারে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

SHARE:

বিহার বিধানসভা নির্বাচন ও আটটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক কনটেন্ট ব্যবহারে কড়া নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আর সেই নির্বাচনের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নির্বাচন কমিশন। কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ব্যবহার নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আদর্শ আচরণবিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে ইসিআই (ECI)।

নভেম্বরেই বিহার বিধানসভা নির্বাচন ও আটটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক কনটেন্ট ব্যবহারে কড়া নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট বার্তা — AI টুল ব্যবহার করে ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, রাজনৈতিক দল, প্রার্থী বা তারকা প্রচারকরা যদি AI-Generated, Digitally Enhanced বা Synthetic Content ব্যবহার করেন, তবে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় বা প্রচারমূলক ভিডিওতেও এই লেবেল থাকতে হবে।

আদর্শ আচরণবিধি (MCC) অনুযায়ী, এক দল অন্য দলের সমালোচনা করতে পারে, তবে তা শুধুমাত্র নীতি, কর্মসূচি ও কাজের সীমার মধ্যে থাকতে হবে। ব্যক্তিগত জীবনের অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে অভিযোগ তুলে প্রচার চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

কমিশন এও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ডিপফেক ভিডিও এবং AI-নির্ভর বিকৃত তথ্য প্রচারের ঘটনা বাড়ছে। এতে নির্বাচনের স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে কমিশনের আশঙ্কা। তাই এই ধরনের কনটেন্টের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। তাদের বক্তব্য, নির্বাচনী প্রচারে প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ নয়, তবে তা যেন বিভ্রান্তি না ছড়ায়।  স্পষ্ট করা হয়েছে, নির্বাচনের মর্যাদা রক্ষাই কমিশনের অগ্রাধিকার।

এই পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিটি প্রচারমূলক পোস্ট ও ভিডিওর ওপর কড়া নজর রাখা হচ্ছে। কমিশন জানিয়েছে, আদর্শ আচরণবিধি ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Partha Goswami

09/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई