হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি (Rain Forecast) হতে পারে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে।
নভেম্বর এলেও এখনও পুরোপুরি দেখা নেই শীতের, তবে হালকা হালকা শীতের আমেজ স্পষ্ট। ভোরের কুয়াশা, হালকা ঠাণ্ডা ভাব। এরই মধ্যে ফের বৃষ্টি ফিরছে দক্ষিণবঙ্গে (Rain Forecast)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে চলেছে (Weather Update in Bengal)। ফলে ফের ভিজতে চলেছে উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর।
হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি (Rain Forecast) হতে পারে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পাশাপাশি পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি চলবে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে এবং শুষ্ক আবহাওয়া ফিরে আসবে।
এদিকে, আপাতত কলকাতায় (Kolkata Weather) বৃষ্টির সম্ভাবনা নেই। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ এখনও শহরে শীতের আমেজ পুরোপুরি আসেনি। পূর্বাভাস বলছে, অন্তত আরও পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তন হবে না। আবহাওয়াবিদদের মতে, পাকাপাকিভাবে শীত নামতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় রাতের তাপমাত্রা অনেকটাই কমে গেছে, ফলে শীতের আমেজ এখনই টের পাওয়া যাচ্ছে। তবে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সব মিলিয়ে, নভেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হচ্ছে বৃষ্টি, তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে নামছে পারদ। আবহাওয়াবিদদের কথায়, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেই ডিসেম্বরের শুরুতে পাকাপাকিভাবে প্রবেশ করবে শীত।
Partha Goswami
05/11/2025







