বিজেপির BLA কে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ! মাথাভাঙায় চাঞ্চল্য

SHARE:

ভোটের আগে এমন ঘটনায় ফের গরম হয়ে উঠেছে মাথাভাঙ্গার রাজনৈতিক পারদ।

এসআইআর (SIR) এর কাজে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির বিএলএ (বুথ লেবেন এজেন্ট)। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি এলাকায়।

অভিযোগ, বিজেপির এক বিএলএ-কে (বুথ লেভেল এজেন্ট) জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়েছে। অভিযুক্ত তৃণমূল কর্মীরা। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার SIR প্রক্রিয়ায় অংশ নিতে গিয়েছিলেন বিজেপির বিএলএ–২ নিবাস দাস। সেখানেই তাঁকে ঘিরে ধরে কয়েকজন তৃণমূল কর্মী চড়-থাপ্পড় মেরে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরায় বলে অভিযোগ। ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙ্গা থানার পুলিশ।

অভিযোগের সুরে নিবাস দাস বলেন, “তৃণমূলের লোকজন আমাকে মেরেছে, অপমান করেছে। এখানকার বিএলও নিশীথ রায়ের দাদা তৃণমূলের ব্লক সভাপতি। তাই যাতে আমরা বিএলওদের সঙ্গে ঘুরতে না পারি, সেই কারণেই এই হামলা।”

তৃণমূলের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের নেতা উকিল বর্মন বলেন, “কী কারণে এ ঘটনা ঘটেছে বলতে পারব না, তবে এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে ভোটের আগে এমন ঘটনায় ফের গরম হয়ে উঠেছে মাথাভাঙ্গার রাজনৈতিক পারদ।

Partha Goswami

06/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई