নাবালিকাকে লং ড্রাইভে নিয়ে যাওয়া কথা বলেন বিমল। এরপর গাড়িতে উঠেই তার ফোন নিয়ে নেওয়া হয়। চেক ইন করা হয় হোটেলের রুমে। অভিযোগ, এরপরই তিনজনে পরপর নাবালিকার ওপর চড়াও হয় এবং গণধর্ষণ করে।
ইনস্টায় কিছুদিনের আলাপ! নতুন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চরম পরিণতি লখনউয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর। দু’দিন আটকে রাখা হল হোটেলের ঘরে (Minor girl assaulted)। একাধিকবার গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। এখনও মূল অভিযুক্ত পলাতক।
নির্যাতিতার মায়ের দাবি, বিমল যাদব নামের এক যুবকের সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয়েছিল তাঁর মেয়ের। প্রথমে মোবাইলেই চ্যাটিং করত দু’জনে, পরে ফোনে কথা বলতে শুরু করে।
গত ২ নভেম্বর মূল অভিযুক্ত বিমল যাদবের সঙ্গে দেখা করতে যায় নাবালিকা। সেখানে গেলে দেখতে পায় ওই যুবক তাঁর দুই বন্ধু পীযূষ মিশ্র এবং শুভম শুক্লার সঙ্গে তার জন্য অপেক্ষা করছে। তিনজনে স্করপিও এসইউভি-তে এসেছিল।
নাবালিকাকে লং ড্রাইভে নিয়ে যাওয়া কথা বলেন বিমল। এরপর গাড়িতে উঠেই তার ফোন নিয়ে নেওয়া হয়। চেক ইন করা হয় হোটেলের রুমে। অভিযোগ, এরপরই তিনজনে পরপর নাবালিকার ওপর চড়াও হয় এবং গণধর্ষণ করে (Minor girl assaulted in Lucknow)। দু’দিন ধরে একাধিকবার চলে এই নারকীয় অত্যাচার। তারপর নাবালিকাকে বাড়ির বাইরে ফেলে রেখে চলে যায় তারা।
নির্যাতিতার মা আরও জানান, নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়েছে। ধর্ষণে বাধা দিলে তাকে মারধর করা হয়, এমনকি গোপন ভিডিও ভাইরাল করে দেওয়া হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
পকসো (Protection of Children from Sexual Offences ) আইনে মামলা দায়ের করে তদন্তে নামে সরোজিনী নগর থানার পুলিশ। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Partha Goswami
06/11/2025







