SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে অভিষেক, সাহায্যের জন্য বিশেষ কমিটি গড়লেন তৃণমূল সাংসদ

SHARE:

দলের সূত্রে খবর, টিমের সদস্যরা প্রথম পর্যায়ে টিটাগড়, ডানকুনি, হুগলি, উলুবেড়িয়া ও প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করবেন। তাঁদের কথা শুনে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে তৃণমূল নেতৃত্ব।

রাজ্যে ভোটার তালিকার (Voter List) বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে চাঞ্চল্য অব্যাহত। ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্তে একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। মৃতদের পরিবারের দাবি, SIR সংক্রান্ত উদ্বেগ এবং ভয় থেকেই এই মর্মান্তিক পরিণতি।

এই পরিস্থিতিতে সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে গঠিত হল বিশেষ সহায়তা টিম। জানা গিয়েছে, এই দল শনিবার থেকেই কাজ শুরু করবে। লক্ষ্য— SIR-সংক্রান্ত আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া।

দলের সূত্রে খবর, টিমের সদস্যরা প্রথম পর্যায়ে টিটাগড়, ডানকুনি, হুগলি, উলুবেড়িয়া ও প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করবেন। তাঁদের কথা শুনে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে তৃণমূল নেতৃত্ব।

মৃত প্রদীপ করের বাড়িতে শনিবার পাঁচটা নাগাদ সামিরুল ইসলাম এবং পার্থ ভৌমিক যাবেন। টিটাগড়ে বিকেল ৪টে নাগাদ যাবেন শশী পাঁজা এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য। সন্ধে নাগাদ ডানকুনি যাবেন, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুদীপ রাহা । হুগলি যাবেন, জয়া দত্ত এবং আঞ্চলিক নেতারা। উলুবেড়িয়া যাবেন, অরূপ চক্রবর্তী এবং আঞ্চলিক নেতারা।

অভিষেকের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, “SIR নিয়ে যেভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হয়েছে, তাতে বহু নিরপরাধ মানুষ চরম মানসিক চাপে পড়েছেন। তৃণমূল সেই পরিবারের পাশে আছে এবং থাকবে।”

রাজনৈতিক মহলের মতে, অভিষেকের এই পদক্ষেপের মধ্য দিয়ে তৃণমূল পরিষ্কার বার্তা দিতে চাইছে— প্রশাসনিক সিদ্ধান্তের জেরে জনজীবনে যে ভয় এবং বিভ্রান্তি ছড়িয়েছে, তা মোকাবিলায় দল মানুষকে একা ছাড়বে না।

জলপাইগুড়ি ও চুঁচুড়া এবং সংবাদদাতা, কাকদ্বীপ: ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) কেন্দ্রিক মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে রাজ্যে। এই আবর্তেই শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে চারজনের মৃত্যুর খবর সামনে এসেছে। অভিযোগ, এসআইআর আতঙ্ক থেকেই মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ ও একজন মহিলা।

Partha Goswami

08/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई