সংসদের শীত অধিবেশন শুরু ১ ডিসেম্বর, বিহারের ফল, এসআইআর, দূষণ নিয়ে তপ্ত হবে সভা

SHARE:

শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারের প্রস্তাব গ্রহণ করে সংসদের শীত অধিবেশনের অনুমতি দিয়েছেন।

 সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারের প্রস্তাব গ্রহণ করে সংসদের শীত অধিবেশনের অনুমতি দিয়েছেন। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে অধিবেশন চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এক্সবার্তায় তিনি লিখেছেন, এবার গঠনমূলক ও অর্থবহ অধিবেশন হবে বলে আশা রাখি। যা আমাদের গণতন্ত্র এবং জনসাধারণের আশাআকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে।

সাধারণত নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যায় সংসদের শীত অধিবেশন। প্রায় মাসখানেক ধরে চলার কথা। কিন্তু, এবছর মাত্র ১৯ দিনে সভার কার্যাবলি গুটিয়ে নেওয়ার মধ্যে চক্রান্তের গন্ধ খুঁজে বেড়াচ্ছে বিরোধী দলগুলি। দেশজুড়ে অপশাসন এবং ভোটচুরি নিয়ে মুখ ঢাকতে সরকার তাড়াতাড়ি সংসদীয় কাজে হাত গুটিয়ে নেওয়ার মতলব আঁটছে বলে সন্দেহ বিরোধীদের। তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, বিহারের ফলপ্রকাশের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। সে কারণে ওই সময় অধিবেশন শুরু করা সম্ভব নয়।

শীত অধিবেশনে এবার যে বিষয়গুলি নিয়ে সভা উত্তপ্ত হতে পারে তার মধ্যে প্রধান হচ্ছে- এসআইআর এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তোলা ভোটচুরির প্রসঙ্গ। এর মধ্যে সংযুক্ত হবে বিহার ভোটের ফল। ১৪ নভেম্বর বিহার বিধানসভার ফলপ্রকাশ হবে। এই ফলাফলে যদি এনডিএ জোট পর্যুদস্ত হয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব রাজ্যের মুখ্যমন্ত্রী হন, তাহলে ব্যাপক চাপে পড়ে যাবে সরকারপক্ষ। অন্যদিকে, ফের যদি নীতীশ কুমার-বিজেপির সরকার ক্ষমতায় আসে তাহলেও জোরাল হবে ভোটচুরি প্রসঙ্গ। 

Partha Goswami

08/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई