‘একটাও প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না’, কদমতলার ওয়ার রুম থেকে বার্তা ফিরহাদের

SHARE:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, গত তিন দিনে এক কোটি ২৫ লক্ষ নাম ‘হঠাৎ’ যোগ হয়েছে ভোটার তালিকায়। তাঁর দাবি, এত বড় সংখ্যার অন্তর্ভুক্তির পেছনে তদন্ত করা উচিত সিবিআই–এর।

এসআইআর (SIR) ইস্যুতে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়তেই মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের কদমতলায় খোলা হয়েছে বিশেষ ওয়ার রুম (Kadamtala’s war room, Howrah)। ভোটার তালিকা সংশোধন পর্বে সাধারণ মানুষকে সাহায্য করতেই এই উদ্যোগ। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটের পর সেখানে পৌঁছান পূর্ত ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ওয়ার রুমে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে ফিরহাদের স্পষ্ট বার্তা, “বাংলার একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে দেব না (Not a single genuine voter will be left out)।” খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে কোন কোন পর্যায়ে কীভাবে নজরদারি করতে হবে, তাও বুঝিয়ে দেন মন্ত্রী।

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, গত তিন দিনে এক কোটি ২৫ লক্ষ নাম ‘হঠাৎ’ যোগ হয়েছে ভোটার তালিকায়। তাঁর দাবি, এত বড় সংখ্যার অন্তর্ভুক্তির পেছনে তদন্ত করা উচিত সিবিআই–এর। ওই মন্তব্যের জবাবে ফিরহাদের কটাক্ষ, “নাচতে না জানলে উঠোনের দোষ। আগে থেকেই বুঝে গিয়েছে হেরে যাবে, তাই অজুহাত বানাচ্ছে, দিল্লির বসেদের খুশি করার জন্য।”

অন্যদিকে সিপিএম নেতা শমীক লাহিড়ীর অভিযোগ— মৃত ভোটারদের নাম বাদ দিতে বাধা দিচ্ছে তৃণমূল। সেই প্রেক্ষিতেও ফিরহাদের তির্যক মন্তব্য, “বামেদের ভোট তো বিজেপিতে গিয়েছিল। ওদের বোঝাপড়া আছে। সিপিএম এখন শূন্য। তাই ভুলভাল কথা বলছে।”

২০২১–এ যেমন মানুষ তৃণমূলের হাতে ম্যান্ডেট দিয়েছে, ২০২৬–এও সেই আস্থা বজায় থাকবে বলেই দাবি করেন তিনি। তবে হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খোলেননি ফিরহাদ।

রাজনৈতিক চাপানউতোরের মাঝেই কদমতলার ওয়ার রুমে দলের স্পষ্ট লক্ষ্য— প্রকৃত ভোটারদের পাশে থাকা।

Partha Goswami

02/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई