রেকর্ড থাকলে বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট দিতে বাধ্য পুরসভা, শুক্রবার জানিয়ে দিলেন ফিরহাদ

SHARE:

ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা পুরসভার রেকর্ডে বার্থ সার্টিফিকেট থাকলে ডুপ্লিকেট সার্টিফিকেট দিতে বাধ্য পুরসভা। বাড়ছে কাউন্টার, বাড়ছে পরিষেবার গতি।

শহরের বার্থ সার্টিফিকেট (Birth Certificate) পরিষেবা নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জন্ম-মৃত্যুর নথি নিয়ে যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের সুবিধার জন্য একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার, এ কথাই জানালেন তিনি। সঙ্গে ভোটার তালিকা (Voter List) সংশোধন নিয়েও দিলেন ব্যাখ্যা।

বৈঠকে ফিরহাদ বলেন, ‘যাদের বার্থ সার্টিফিকেটের রেকর্ড আমাদের কাছে আছে, তাঁদের যদি ডুপ্লিকেট সার্টিফিকেট (Duplicate Copy) বা অতিরিক্ত কপি লাগে, আইন অনুযায়ী আমরা সেটা দিতেই বাধ্য।’ এখন চ্যাটবট (Chatbot Service) মারফত প্রতিদিন প্রায় ৪৫০টি আবেদন জমা পড়ছে। কয়েকদিনের মধ্যেই এই পরিষেবা বাড়িয়ে দৈনিক ৬০০ করা হবে বলে জানান তিনি।

অনলাইনের পাশাপাশি খুলছে অফলাইন কাউন্টার (Offline Counter)। ইতিমধ্যেই সিংহ দুয়ারে (Singha Dwar Counter) নতুন কাউন্টার চালু করা হয়েছে। মানুষের ডিমান্ড বাড়ছে, তাই পরিষেবা আরও বাড়ানো হবে বলে জানিয়ে দেন মেয়র। এছাড়া, প্রতিদিন প্রায় দেড়শো পাসপোর্ট ভেরিফিকেশন (Passport Verification) করার তথ্য দেন।

তিনি স্পষ্ট করে বলেন, ‘যাদের রেকর্ড আছে, তাদের ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে দেব। কাজ শুরু হয়ে গেছে।’ পাশাপাশি SIR আতঙ্কে যাঁরা পুরসভার সাহায্য চাইছেন, তাঁদেরও সহযোগিতা করতে পুরসভা প্রস্তুত।

ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্নে কী বললেন ফিরহাদ?

সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, বহু মানুষ না কি ভোটার তালিকায় (Voter Roll) নাম খুঁজে পাচ্ছেন না। এ বিষয়ে ফিরহাদ বলেন, ‘কিছু জায়গায় শিফট (Shift) হয়েছে, কিছু জায়গায় লেফট (Left) আছে। এগারো মাসের কন্টাক্টের সময় কলকাতায় এমনটা হয়।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘ধরুন, চেতলায় থাকতেন, এখন বেহালায় চলে গেছেন। তাহলে অটোমেটিক ভাবে তিনি বেহালার ভোটার হবেন। পুরনো জায়গায় গিয়ে আর ভোট দিতে হবে না।’

পুরসভা ১৯৭২ পর্যন্ত অনলাইনে রেকর্ড দেখে সার্টিফিকেট দিচ্ছে বলে জানিয়ে দেন তিনি। সময় লাগছে, এর পেছনের বছরের নথি বের করতে। সমস্ত পৌরসভায় (Municipalities) বিজ্ঞপ্তি জারি করা হবে, যাতে জন্মসনদ চাওয়া হলে, রেকর্ড থাকলে প্রদান করা যায়।

তিনি বলেন, ‘বার্থ সার্টিফিকেটের রেকর্ড থাকলে কোনওভাবেই কাউকে ফেরানো যাবে না।’

পুরমন্ত্রীর এই ঘোষণা জন্মসনদ ও নাগরিক পরিষেবা নিয়ে উদ্বিগ্ন বহু মানুষের কাছে বড় স্বস্তি আনবে বলেই মনে করছে প্রশাসন।

Partha Goswami

05/12/2025

 

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई