অনলাইন গেমিংয়ে নতুন নিয়ম আনল কেন্দ্র, ই-স্পোর্টসে ছাড়, নিষিদ্ধ হল কোন কোন গেম?

SHARE:

কোনও গেম নির্মাতা বা প্ল্যাটফর্মকে বাধ্যতামূলক ভাবে আবেদন করতে হবে না যে তাদের গেমটি মনি গেম, সোশ্যাল গেম নাকি ই-স্পোর্টস বিভাগের মধ্যে পড়ে। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সরকার বা গেমিং অথরিটি স্বতঃপ্রণোদিত হয়ে (suo motu) সেই গেম নিয়ে তদন্ত বা শ্রেণিবিভাগ নির্ধারণ করবে।

 অনলাইন গেমিংয়ে (Online Gaming) বড় পরিবর্তন! দেশে ই-স্পোর্টস ও সোশ্যাল গেমিং চালু রাখতে নতুন নিয়ম আনল করল কেন্দ্র। অনলাইন টাকার গেম (Real Money Gaming) সম্পূর্ণভাবে নিষিদ্ধই থাকছে, তবে বেশিরভাগ সাধারণ অনলাইন গেমকেই কোনও বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের মধ্যে পড়তে হবে না, এমনটাই জানাল ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি মন্ত্রক (MeitY)। ফলে গেমিং দুনিয়ায় একদিকে যেখানে কঠোরতা বাড়ছে (Online Gaming Rules), অন্যদিকে সাধারণ গেমার ও ডেভেলপারদের জন্য কিছুটা পথও খুলে দেওয়া হল।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রক Promotion and Regulation of Online Gaming Act কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ও নীতিমালার খসড়া নোটিফাই করেছে। এর মাধ্যমে একটি জাতীয় অনলাইন গেমিং অথরিটির পথও প্রশস্ত হল। আইটি সচিব এস. কৃষ্ণন বলেন, “বেশিরভাগ অনলাইন গেম, যেখানে টাকা জড়িত নয়, সেগুলিকে রেজিস্ট্রেশন বা নির্দিষ্ট কোনও নির্ধারণ প্রক্রিয়ার বাধ্যবাধকতায় পড়তে হবে না। আমরা চেয়েছি নিয়মগুলো যতটা সম্ভব ‘রেগুলেশন-লাইট’ রাখা যায়।”

তিনি স্পষ্ট জানান, কোনও গেম নির্মাতা বা প্ল্যাটফর্মকে বাধ্যতামূলক ভাবে আবেদন করতে হবে না যে তাদের গেমটি মনি গেম, সোশ্যাল গেম নাকি ই-স্পোর্টস বিভাগের মধ্যে পড়ে। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সরকার বা গেমিং অথরিটি স্বতঃপ্রণোদিত হয়ে (suo motu) সেই গেম নিয়ে তদন্ত বা শ্রেণিবিভাগ নির্ধারণ করবে।

এই নির্ধারণ বা ‘ডিটারমিনেশন’ তিন পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে শুরু হবে—

  • গেমিং অথরিটি নিজে থেকে কোনও গেম পরীক্ষা করতে চাইলে
  • ই-স্পোর্টস সংক্রান্ত গেমগুলির ক্ষেত্রে, যেগুলির রেজিস্ট্রেশন parent Act অনুযায়ী বাধ্যতামূলক
  • কেন্দ্র যদি কোনও বিশেষ ধরনের সোশ্যাল গেমকে আলাদা করে পর্যবেক্ষণের আওতায় আনে। (বর্তমানে কোনও নতুন বিভাগ চিহ্নিত করা হয়নি)

নিয়মে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু নতুন নির্দেশনা যোগ করা হয়েছে। কীভাবে ডেটা সুরক্ষা হবে, বয়সসীমা মানা হবে, অপব্যবহার বা ক্ষতিকর কন্টেন্ট রোধ হবে,  এসব বিষয় স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

নতুন আইনে অনলাইন রিয়েল মানি গেমিং পুরোপুরি নিষিদ্ধ থাকলেও, অনলাইন সোশ্যাল গেম ও ই-স্পোর্টসকে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে এই খসড়া নিয়ে মতামত চাওয়া হয়, যেখানে প্রায় ২ হাজার ৫০০ স্টেকহোল্ডারের মতামত মন্ত্রকের কাছে জমা পড়ে।

নতুন নিয়মে যেখানে ক্ষতিকর ও টাকা-নির্ভর গেমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে নিরাপদ ও দায়িত্বশীল গেমিং সংস্কৃতি গড়ে তুলতে ই-স্পোর্টস ও সাধারণ গেমকে আরও স্বাধীনতা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র।

Partha Goswami

23/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई