ভরতপুরে ফের বিস্ফোরক হুমায়ুন, নিশানায় জেলা সভাপতি

SHARE:

প্রকাশ্যে এভাবে দলের অন্দরের ক্ষোভ উগরে দেওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে— অতীতের মতো এবারও কি তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনবে দল?

ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir, Bharatpur, TMC MLA) আবারও বিস্ফোরক মন্তব্যে শোরগোল তুললেন। শুক্রবার ভরতপুর থানার সামনে এক সভা থেকে নাম না করেই জেলা সভাপতি অপূর্ব সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। একইসঙ্গে টেনে আনেন প্রাক্তন জেলা সভাপতি সাওণী সিংহ রায়কেও।

‘মাতব্বর’, ‘মোড়ল’, ‘চোরে চোরে মাসতুতো ভাই’— একাধিক বিশেষণে জেলা নেতৃত্বকে কটাক্ষ করেন হুমায়ুন। প্রশ্ন তোলেন, “ভরতপুরে পঞ্চায়েত সমিতি ভেঙে দেওয়া হল কেন? দু’মাস কেটে গেলেও কেন স্থায়ী সমিতি গঠন হল না?”

এখানেই থামেননি তিনি। অভিযোগ করেন, মহিলা পঞ্চায়েত সমিতির সভানেত্রীরা সভায় হাজির থাকেন না, তাঁদের হয়ে প্রশাসনিক বৈঠকে বসছেন তাঁদের স্বামীরা। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কথাও টেনে এনে বলেন, “অভিষেক নিজে বারণ করেছেন, তারপরও জেলায় চলছে এই অনাচার।”

নিজেকে নিয়ম মেনে চলা বিধায়ক দাবি করে হুমায়ুন বলেন, “আমি নিয়মিত বিধানসভায় হাজির থাকি। নিয়ম মানি। তাই সোজা কথা সোজাভাবে বলি, ভয় পাই না।”

জেলা সভাপতিকে মশা, উই চিংড়ির সঙ্গে তুলনা করে ক্ষুব্ধ হুমায়ুন এও বলেন, “হাতির সঙ্গে লাগতে এসো না, ফল ভাল হবে না।”

তবে প্রকাশ্যে এভাবে দলের অন্দরের ক্ষোভ উগরে দেওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে— অতীতের মতো এবারও কি তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনবে দল?

Partha Goswami

27/09/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई