গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয় ইনিংসেও অব্যাহত ছিল। ক্যারিবিয়ানদের প্রথম ঝটকা দিলেন প্রথম ইনিংসে চার উইকেট পাওয়া মহম্মদ সিরাজ।
আমদাবাদে (Ahamedabad) চলছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ (India Vs West Indies, First Test)। আজ তারা তৃতীয় দিন। তবে ম্যাচের যা পরিস্থিতি, হয়তো আজ চা পানের বিরতির আগেই জিতে যেতে পারে ভারত। ক্যারিবিয়ানরা মাত্র ৬৫ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে ধুঁকতে লাঞ্চে গিয়েছে। তাই ভারতের জয় এখন সময়ের অপেক্ষা। ইনিংস পরাজয় এড়াতে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৯৭ রান।
শুক্রবার ভারত দিন শেষ করেছিলে পাঁচ উইকেট হারিয়ে ৪৪৮ রানে। অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা (১০৪) ও ওয়াশিংটন সুন্দর (৯)। তবে এদিন অবশ্য ভারত আর ব্যাট করতে নামেনি।
গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয় ইনিংসেও অব্যাহত ছিল। ক্যারিবিয়ানদের প্রথম ঝটকা দিলেন প্রথম ইনিংসে চার উইকেট পাওয়া মহম্মদ সিরাজ। তাঁর বলে ৮ রান করে নীতীশ রেড্ডির হাতে ক্যাচ তুলে আউট হলেন তেজনারায়ণ চন্দ্রপাল। দলীয় রান তখন ১২। প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত শতক হাঁকানোর পর বল হাতেও জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা। জন ক্যাম্পবেলকে (১৪ রান) ফেরালেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটের পতন হল ২৪ রানে। এরপর জাদেজার বলেই পাঁচ রান করে ফিরলেন ব্র্যান্ডন কিং। কুলদীপ যাদব যখন ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজের (১ রান) উইকেট উপড়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৩৫।
Partha Goswami
04/10/2025







