বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! ডোমকলের পর এবার কেঁপে উঠল মুর্শিদাবাদের রেজিনগর

SHARE:

শনিবার রেজিনগরের এই ঘটনায় ওসমান বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। কারণ ঘটনাস্থল থেকে তিনি নিখোঁজ।

দুর্গাপুজো (DurgaPuja2025) শেষ হতে না হতেই পরপর বিস্ফোরণের (Blast) ঘটনা রাজ্যে। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে (Domkol) বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক গৃহবধূর। শনিবার রেজিনগরে (Rejinagar) একই রকমের ঘটনা। বোমা বাঁধতে গিয়ে একজন মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

শনিবার রেজিনগরের এই ঘটনায় ওসমান বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। কারণ ঘটনাস্থল থেকে তিনি নিখোঁজ। তবে আদতে তিনি মৃত নাকি গুরুতর জখম হয়ে অন্য কোথাও আছেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

শুক্রবার ডোমকলের (Domkol) ঘোড়ামারা নিশ্চিন্তপুর কামুড়দিয়াড় ঘাটপাড়া এলাকায় বোমা ফেটে মৃত্যু হয় এক মহিলার (Woman Died)। দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে চমকে ওঠেন এলাকার মানুষজন। ছুটে গিয়ে তাঁরা দেখেন উঠোনের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই পরিবারের বধূ ছিদ্দাতন বিবি। সঙ্গে সঙ্গে বছর ৪০ এর বধূকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির উঠোনে একটি বালতির মধ্যে বোমা রাখা ছিল। বুঝতে না পেরে ছিদ্দাতন বিবি বালতি তুলতে যান। সেই সময়েই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কিছু বোঝার আগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এদিনের ঘটনাতেও চাঞ্চল্য ছড়িয়েছে স্বাভাবিকভাবে। পরপর এমন বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন উঠছে – মু্র্শিদাবাদ বারুদের স্তূপের ওপর রয়েছে কিনা! এদিকে আর কয়েক মাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বারংবার বোমা উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

Partha Goswami

04/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई