ব্যাটে, বলে জাডেজার দাপট, আড়াই দিনেই শেষ ম্যাচ, ইনিংস ও ১৪০ রানে জিতলো ভারত

SHARE:

ব্যাট হাতে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে চার উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা।

একেবারে আগাগো়ড়া দাপট দেখানো যাকে বলে, তেমন দাপট দেখিয়েই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে এগিয়ে গেল ভারতীয় দল। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আড়াই দিনেই শেষ হয়ে গেল খেলা। ইনিংস ও ১৪০ রানে রস্টন চেজ়ের দলকে দুরমুশ করলেন শুভমন গিলরা। এই নিয়ে ভারতে আয়োজিত বিগত পাঁচের চারটিতে ইনিংসে হারল ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI)। অপর ম্যাচে তাঁরা দশ উইকেটে হারে। ভারতের হয়ে ব্যাট হাতে সেঞ্চুরি করার পর বল হাতে দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে কেন তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার, আবারও প্রমাণ করলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দুই ইনিংস মিলিয়ে মোট সাতটি উইকেট নিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

Partha Goswami

04/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई