এর আগেই কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। তাতে উল্লেখ করেছিলেন, বৃহত্তর ময়দানে, যেখানেই তিনি খেলতে নামছেন, সেখানেই তিনি ঝাপসা ঝাপসা কিছু একটা লাগছে। এমনকি এও বলেছিলেন, আরজি কর আন্দোলনের সময়ে যাঁরা সেসময়ে চুপ ছিলেন, তাঁরা যদি এখন সক্রিয় হন, কর্মীরা মানবে কেন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ার শুভেচ্ছার চিঠি পেয়ে সুর বদল কুণাল ঘোষের? রাত পোহাতেই ফের সামাজিক মাধ্যমে পোস্ট কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা। পোস্টে রয়েছে অভিমানের সুর। তাঁর কথায়, এখনও কর্তব্যে অবিচল মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ কর্মীর মনের ইশান কোণে মেঘ জমেছে। তাতে বেড়েছে লড়াইয়ের জেদ। সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কুণাল।
এর আগেই কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। তাতে উল্লেখ করেছিলেন, বৃহত্তর ময়দানে, যেখানেই তিনি খেলতে নামছেন, সেখানেই তিনি ঝাপসা ঝাপসা কিছু একটা লাগছে। এমনকি এও বলেছিলেন, আরজি কর আন্দোলনের সময়ে যাঁরা সেসময়ে চুপ ছিলেন, তাঁরা যদি এখন সক্রিয় হন, কর্মীরা মানবে কেন? তাঁর কথায়, তাঁর সঙ্গে কেউ ভাল ব্যবহার করলে, তিনি তাঁর জুতোও পালিশ করে দেবেন, কিন্তু কেউ যদি তাঁর ল্যাজে পা দেন, তাহলে তিনি হনুমানের মতো পারফর্ম করবেন। আর তাতেই বাড়ে ধোঁয়াশা।

পরে TV9 বাংলার একান্ত সাক্ষাৎকারে তিনি এও জানিয়েছিলেন, দলেরই একাংশের ভূমিকা নিয়ে তিনি ঝাপসা ঝাপসা দেখছেন। এরই মধ্যে শুক্রবার তিনি নেত্রীর বিজয়ার চিঠি পান। আর তারপরই তিনি আরেকটি পোস্ট করেন। আর তাতে একটি লাইন, ‘ইশান কোণে জমতে থাকা মেঘ’ অর্থাৎ এখনও মনে মেঘ জমে রয়েছে, তা সরেনি, সেটা স্পষ্ট করেছেন তিনি। জবাবে TV9 বাংলাকে তিনি বলেন, “এই ধরনের অভিজ্ঞতা আমার প্রথম নয়। এটাই জীবনের নিয়ম। আমার জীবনে অনেক অভিজ্ঞতা রয়েছে। যেহেতু অনেক ঝড়জল দেখে এসেছি, ধরেই রেখেছি কিছু না কিছু হবে।”
এই নিয়ে স্বাভাবিকভাবেই বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “দলের মধ্যে থেকেও দলে কোনও গুরুত্ব পাচ্ছে না। তাই এক-এক সময়ে হতাশায় খানিকটা কথা বলতে শুরু করেন। নেত্রীকে খুশি করতে ইশান কোণের কথা বলছেন, ঘুরিয়ে ফিরিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি নকল আস্থা জারি করে সামনের সারিতে আসা যায়, তার চেষ্টা করছেন। তৃণমূলে চরম গৃহদ্বন্দ্ব চলছে। “
Partha Goswami
04/10/2025







