প্রতিমা নিরঞ্জনে শোকের ছায়া! বিসর্জনে যাওয়ার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের উপর
প্রতিমা নিরঞ্জনে শোকের ছায়া! বিসর্জনে যাওয়ার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের উপর। জানা যায়, প্রতিমা নিয়ে যাওয়ার ট্রেলার থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় রেণুকা সরকারের। মহিলাকে রক্তাক্ত অবস্থায় এসএসকেএম-এ নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনা না কি অন্য কিছু? তদন্তে পুলিশ।
প্রতিমা নিরঞ্জন করতে যাওয়ার পথে শরৎ বোস রোডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩১ বছরের রেনুকা সরকার। বালিগঞ্জ প্লেসের বাসিন্দা রেণুকা পাড়ারই পুজো আদি বালক সংঘের প্রতিমার শোভাযাত্রার সঙ্গে বেরিয়েছিলেন। যে ট্রেলারে ঠাকুর ছিল, সেই ট্রেলারেই বসেছিলেন তিনি। আচমকাই ট্রেলার থেকে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০ মিটার টেনে নিয়ে যায় গাড়ি। মহিলাকে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রলির চালক ও খালাসি ঘটনার পরেই পলাতক।
Partha Goswami
04/10/2025







