রাহুলের অভিযোগ ৫ ভাবে এই কারচুপি হয়েছে—ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ঠিকানা, বাল্ক ভোটার, ফর্ম ৬ -এর অপব্যবহার, আর ফর্ম ৭ এর অপব্যবহার। রাহুলের এই অভিযোগ তাৎপর্যপূর্ণ কারণ, তামাম সমীক্ষার ইঙ্গিত ছিল হরিয়ানায় বিধানসভা ভোটে কংগ্রেস স্যুইপ করতে পারে। বিজেপির মধ্যেও আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যাচ্ছিল বলে অনেকে দাবি করেছিলেন। অথচ ভোটের ফলাফল হয় ঠিক উল্টো। ১৮০ ডিগ্রি উল্টো।
বাংলায় যখন ভোটার তালিকায় সংশোধনের প্রক্রিয়া (SIR in West Bengal) চলছে তখন হরিয়ানায় ভোটার তালিকা নিয়ে বড় অভিযোগ তুললেন রাহুল গান্ধী। রাহুলের দাবি, হরিয়ানায় ব্যাপক ভোট চুরি হয়েছে। প্রতি ৮টি ভোটারের মধ্যে একজন ভোটার ভুয়ো। অন্তত ২৫ লক্ষ ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছে তালিকায়। শুধু তা নয়, রাহুল এদিন এক ভোটারের ছবি দেখিয়ে বলেন, এই এক মহিলার ছবি ব্যবহার করে অন্তত ২২ বুথে ভোটার আইডি বানানো হয়েছে। কোথাও তাঁর নাম সীমা, কোথাও স্যুইটি। আর সব বুথেই তিনি ভোট দিয়েছেন। এই মহিলা আসলে ব্রাজিলিয়ান মডেল। আবার এক মহিলার ছবি ব্যবহার করে ২২৩টি বুথে ভোটার আইডি বানানো হয়েছে। এবং এটাই প্রমাণ করে হরিয়ানায় ভোটার লিস্টে কেন্দ্রীয় ভাবে অর্থাৎ সেন্ট্রালাইজড কারচুপি হয়েছে। এ ছাড়াও হরিয়ানার ভোটার তালিকায় দেখা গিয়েছে, যে ভোটারের বয়স ৭৩ বছর তাঁর ছবি আসলে এক কিশোরের। আবার এক ভোটারের নাম বিক্রম সিং, ৯টি বুথে তিনি ভোটার। আসলে পুরুষের নাম হলেও তাঁর ছবি মহিলার। এরকম নমুনা ভুরিভুরি।
রাহুলের অভিযোগ ৫ ভাবে এই কারচুপি হয়েছে—ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ঠিকানা, বাল্ক ভোটার, ফর্ম ৬ -এর অপব্যবহার, আর ফর্ম ৭ এর অপব্যবহার। রাহুলের এই অভিযোগ তাৎপর্যপূর্ণ কারণ, তামাম সমীক্ষার ইঙ্গিত ছিল হরিয়ানায় বিধানসভা ভোটে কংগ্রেস স্যুইপ করতে পারে। বিজেপির মধ্যেও আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যাচ্ছিল বলে অনেকে দাবি করেছিলেন। অথচ ভোটের ফলাফল হয় ঠিক উল্টো। ১৮০ ডিগ্রি উল্টো।
রাহুল গান্ধী এদিনও স্পষ্ট ভাবে অভিযোগ করেছেন, “নির্বাচন কমিশন বিজেপির ইশারায় এই ভোট চুরি করছে।” তাঁর দাবি, ২০২৪ সালের হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেস “ঝড় তুলতে পারত,” কিন্তু ভোট তালিকায় ভয়াবহ কারচুপি হয়েছে। তাঁর বক্তব্য, “হরিয়ানায় মোট ভোটার প্রায় ২ কোটি। এর মধ্যে অন্তত ২৫ লক্ষ ভোটার ভুয়ো। অর্থাৎ প্রতি ৮ জনে ১ জন ভোটার ভুয়ো।” আর এত কিছু করেও গোটা হরিয়ানায় কংগ্রেস বিজেপির থেকে মাত্র ২২ হাজার ভোটে পিছিয়ে ছিল। রাহুল বলেন, “এটা শুধুই ভোট চুরি নয়, এটা অধিকার, সংরক্ষণ, চাকরি, শিক্ষা ও গণতন্ত্র চুরির সমান অপরাধ।” তিনি আরও বলেন, “আমি চাই Gen-Z প্রজন্ম এটা গুরুত্ব সহকারে নিক। কারণ, তাদের ভবিষ্যৎই কেড়ে নেওয়া হচ্ছে।”
Partha Goswami
05/11/2025