কোনও বুথে সীতা, কোথাও তিনিই সুইটি, হরিয়ানায় এই ব্রাজিলিয়ান মডেলই ভোট দিয়েছে ২২ বার: রাহুল

SHARE:

বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে রাহুল দাবি করেন, হরিয়ানার ২০২৪ সালের (Haryana Voter List) বিধানসভা নির্বাচনে এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে অন্তত ২২ বার ভোট দেওয়া হয়েছে, তাও বিভিন্ন নামে — কখনও সীমা, কখনও সুইটি, কখনও সরস্বতী, কখনও রেশমি!

বাংলায় যখন ভোটার তালিকায় সংশোধন (SIR in West Bengal) চলছে, তখন নির্বাচন কমিশনের ফের বোমা ফাটালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর সেই অভিযোগ, চোখ ছানাবড়া করে দেওয়ার মতোই। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে রাহুল দাবি করেন, হরিয়ানার ২০২৪ সালের (Haryana Voter List) বিধানসভা নির্বাচনে এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে অন্তত ২২ বার ভোট দেওয়া হয়েছে, তাও বিভিন্ন নামে — কখনও সীমা, কখনও সুইটি, কখনও সরস্বতী, কখনও রেশমি!

“এক ছবিতে ২২ ভোট!”
রাহুল গান্ধীর কথায়, “এই মহিলাটি কে? তাঁর নাম কী? তিনি কোথা থেকে এলেন? কেউ কি জানেন! এই মহিলা হরিয়ানায় ১০টি আলাদা বুথে ২২ বার ভোট দিয়েছেন — বিভিন্ন নামে। আর শেষ পর্যন্ত জানা যাচ্ছে, তিনি আসলে এক ব্রাজিলিয়ান মডেল!” রাহুল অভিযোগ করেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি ‘কেন্দ্রীয়ভাবে পরিচালিত অপারেশন’, যার মাধ্যমে হরিয়ানার ভোট ফলাফল বদলে দেওয়া হয়েছে। রাহুলের দাবি, যদি এই কারচুপি না হত, তাহলে “কংগ্রেস হরিয়ানায় ঝড় তুলে জয়লাভ করত।”

“প্রমাণসহ বলছি, ভোট চুরি হয়েছে”
রাহুল বলেন, “এটা শুধুমাত্র নির্বাচনের নয়, ভারতের গণতন্ত্রের প্রশ্ন। আমি ১০০ শতাংশ প্রমাণসহ বলছি — নির্বাচনী প্রক্রিয়া বিকৃত হয়েছে। আমি ভারতীয় গণতন্ত্র ও নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন তুলছি, এবং সেটা তথ্য-প্রমাণের ভিত্তিতেই।”রাহুল আরও বলেন, “আমি চাই ভারতের তরুণ প্রজন্ম — বিশেষ করে Gen Z — এটা গুরুত্ব সহকারে নিক, কারণ এটি তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

২৫ লক্ষ ভুয়ো ভোটার!
রাহুল গান্ধীর দাবি, হরিয়ানার মোট ভোটার সংখ্যা প্রায় ২ কোটি। এর মধ্যে ২৫ লক্ষ ভোটার ভুয়ো বা অবৈধ। তিনি বিস্তারিতভাবে বলেন —
৫.২১ লক্ষ ডুপ্লিকেট ভোটার, ৯৩,১৭৪ অবৈধ ভোটার, ১৯.২৬ লক্ষ বাল্ক ভোটার। রাহুলের অভিযোগ, “অর্থাৎ প্রতি আট জন ভোটারের মধ্যে একজন ভুয়ো — প্রায় ১২.৫%। এক জায়গায় দেখা গেছে, একই ছবিতে ২২৩টি ভোটার আইডি তৈরি করা হয়েছে।” তাঁর দাবি, “এই অনিয়মের ফলেই কংগ্রেস মাত্র ২২ হাজার ভোটে হেরে যায়। এটা গণতন্ত্র চুরির সমান।”

Partha Goswami

05/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई