কলকাতায় অফিস পাড়ায় অগ্নিকাণ্ড! দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

SHARE:

বৃহস্পতিবার সকালে আর এন মুখারজি রোডে একটি গোডাউনে আগুন লাগে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire Incident in Kolkata)। বৃহস্পতিবার সকালে আর এন মুখার্জী রোডে একটি গোডাউনে আগুন লাগে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

দমকল সূত্রে খবর, এদিন সকালে ডালহৌসি এলাকায় গাড়ির যন্ত্রাংশের গোডাউনে আগুন লাগে (Fire Incident in Kolkata)। ভিতরে প্রচুর প্লাস্টিক এবং দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। দমকলকর্মীরা মুখে মাস্ক পড়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনও গোডাউনের ভিতরে আগুনের ফুলকি দেখা যাচ্ছে, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কিছুটা সময় লাগবে বলেই অনুমান।

যে গোডাউনে আগুন লেগেছে তার আশেপাশেও একাধিক কারখানা রয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে সেই কারখানাগুলিতেও আগুন লেগে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায়, কিছুটা সমস্যার মুখেও পড়তে হচ্ছে তাদের। ইতিমধ্যেই আশেপাশের অফিস ও বাড়ি খালি করে দেওয়া হচ্ছে।

কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে পুরোপুরি আগুন নেভানোর কাজ সম্ভব হলে, ঘটনাস্থল খতিয়ে দেখেই আসল কারণ জানা যাবে। অন্যদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। দমকল সূত্রে খবর, গোডাউনের ভিতরে কারও উপস্থিত না হওয়ার সম্ভাবনাই বেশি। অফিস টাইমে অফিস পাড়ার এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Partha Goswami

06/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई