ক্রিকেটের নতুন দিগন্ত, রিচা ঘোষের নামে শিলিগুড়িতে স্টেডিয়াম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

SHARE:

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শহরবাসীর উৎসাহকে আরও বাড়িয়ে দেবে এবং আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করা হচ্ছে।

শিলিগুড়ির গর্ব, বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা রিচা ঘোষকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) ঘোষণা করলেন—শিলিগুড়ির চাঁদমুনি চা বাগানে স্টেডিয়াম গড়ে তোলা হবে, যার নাম হবে ‘রিচা ঘোষ স্টেডিয়াম (Richa Ghosh Stadium, Siliguri)।

সোমবার উত্তরবঙ্গ প্রশাসনিক বৈঠকে এই ঘোষণার মাধ্যমে মুখ্যমন্ত্রী রিচার অসাধারণ কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী জানান, এলাকার খেলাধুলোর পরিবেশ বাড়াতে ২৭ একর জমিতে এই স্টেডিয়াম গড়ে তোলা হবে।

গত শুক্রবার শিলিগুড়িতে ফিরে রিচা নিজেও জানিয়েছিলেন, শুধু ক্রিকেট নয়, সকল খেলাধুলার জন্য উন্নত স্টেডিয়ামের প্রয়োজন, যাতে ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ আত্মপ্রকাশ করতে পারে।

শিলিগুড়ির মানুষ ইতিমধ্যেই রিচাকে বরণ করেছে ঢাক-ঢোল ও শোভাযাত্রায়, আর এবার রিচার নামে স্টেডিয়ামের ঘোষণায় নতুন এক ইতিহাসের সূচনা হল।  এছাড়া মুখ্যমন্ত্রী আরও জানান, মহাকাল মন্দির নির্মাণের জন্য ১৭ একর জমি বরাদ্দ করা হয়েছে এবং দ্রুত নির্মাণকাজ শুরু হবে।

রিচা ঘোষ ২২ বছর বয়সেই এক দিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছেন এবং তাঁর সাফল্য শুধুমাত্র শিলিগুড়ি নয়, সমগ্র ভারতের নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শহরবাসীর উৎসাহকে আরও বাড়িয়ে দেবে এবং আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করা হচ্ছে।

Partha Goswami

10/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई