SIR স্টে হওয়া উচিত, কোটি মানুষ এখনও ফর্ম পায়নি: মমতা, প্রশ্ন সীমান্তের ক্যাম্প নিয়েও

SHARE:

“ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাহলে টাইম পেলেন কদিন? এর মধ্যে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে, পুরো প্রক্রিয়া এত কম সময়ে করা সম্ভব নয়।”

ফের কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। তিনি বলেন, “নোটবন্দির মতো এসআইআরও (SIR) গায়ের জোরে পগার পার করবে ভাবছে, কিন্তু পগার পার ওদের হতে হবে। বাংলার মানুষ ক্ষমা করবে না।”

এরপরই উত্তরের প্রশাসনিক বৈঠক থেকে কমিশনের (Election Commission) সিইও-র উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাটকীয় ভঙ্গিমায় বলতে শোনা যায়, “হ্যালো স্যার, ক্যান ইউ হিয়ার মি?” খানিক থেমে যোগ করেন, “আমি মনে করি, এসআইআর স্টে করা উচিত। কোটি মানুষ এখনও ফর্ম পাইনি।”

কেন একথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাহলে টাইম পেলেন কদিন? এর মধ্যে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে, পুরো প্রক্রিয়া এত কম সময়ে করা সম্ভব নয়।”

তিনি অভিযোগ করেন, এই তিন মাস যাতে রাজ্য কাজ না করতে পারে, তাই সুপার এমার্জেন্সি জারি করে অফিসারদের আটকে রেখেছে। টিচারদের স্কুল করতে হচ্ছে, বিএলও-দের কাজও করতে হচ্ছে। ২ ঘণ্টায় কত বাড়ি যেতে পারবে?”

কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। মানুষের হৃদয় কাঁদছে, আর বিজেপি হাসছে। তবে স্পষ্ট করে জানাই, জেনুইন ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলব না। যত আঘাত করবে, তত প্রত্যাঘাত হবে।”

তিনি রোহিঙ্গা প্রসঙ্গও তোলেন। “এসআইআর ঘোষণা হতেই নিউটাউনের বিভিন্ন বস্তি খালি হচ্ছে, সেখানে রোহিঙ্গারা থাকত বলে অভিযোগ। কোথা থেকে এল রোহিঙ্গারা? বর্ডার কার দায়িত্বে? দু-মুখো সাপ। একবার বলছো ২০০২ সালের ভোটার লিস্ট, আবার বলছো ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত যারা এসেছে, তাদের বাদ দেওয়া হবে না।”

মুখ্যমন্ত্রী আরও আশঙ্কা প্রকাশ করেন, “সীমান্তবর্তী এলাকায় বিএসএফ ও বিজেপি ক্যাম্প করে ২০২৪ সালের লোকেদের নাম তুলছে।”

Partha Goswami

10/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई