বঙ্গে এবার শীতের কামড়! সপ্তাহান্তে কলকাতার পারদ নামবে ১৫ ডিগ্রির নীচে, চলবে কুয়াশার খেলা

SHARE:

কলকাতা ও সংলগ্ন এলাকায় শীঘ্রই শীতের দাপট দেখা যাবে। গত কয়েকদিন কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল।

 বঙ্গবাসীকে এবার আসল শীতের কামড়ের জন্য প্রস্তুত থাকতে হবে (Bengal Weather Forecast)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই সপ্তাহের শেষেই শীত (Winter) ঢুকতে শুরু করবে। নভেম্বরের পর তাপমাত্রা তেমন ওঠানামা না করলেও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঢুকে পড়া ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’ (Cyclone Ditwah) শীতকে কিছুদিনের জন্য আটকে রেখেছিল। তবে ঘূর্ণিঝড়ের মেঘ কেটে যাওয়ায় এবার আর কোনও বাধা নেই, ফলে শীত নিজস্ব গতি ফিরে পাবে।

কলকাতা ও সংলগ্ন এলাকায় শীঘ্রই শীতের দাপট (Winter in Bengal) দেখা যাবে। গত কয়েকদিন কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। সোমবার তা ছিল ১৮ ডিগ্রি। হাওয়া অফিস জানাচ্ছে, চারদিনের মধ্যে তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে। অর্থাৎ সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। পাশ্ববর্তী জেলা যেমন হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।

কুয়াশার খেলাও শুরু হতে চলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা কিংবা মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও মালদহ জেলা কুয়াশার চাদরে ঢেকে যাবে। এর ফলে ভোরবেলা দৃশ্যমানতা কমে প্রায় ২০০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। তবে বেলা বাড়লে কুয়াশা কাটবে এবং আকাশ পরিষ্কার হবে।

আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে কুয়াশা ও ঠান্ডা মিশে এবার জাঁকিয়ে শীতের অনুভূতি পাবে বঙ্গবাসী।

ভারতের আবহাওয়া দফতর (IMD) ইতিমধ্যেই জানিয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি- এই পুরো শীত মৌসুমে দেশের বহু রাজ্যে স্বাভাবিকের তুলনায় বেশি শৈত্যপ্রবাহ (Coldwave) বয়ে যেতে পারে। একইসঙ্গে ডিসেম্বর মাসে তাপমাত্রা, বৃষ্টিপাত ও লা নিনার প্রভাব সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

আইএমডি (IMD) রিপোর্ট বলছে, মধ্য ভারত, উত্তর-পশ্চিম ভারত এবং পূর্বোত্তর ভারতের কিছু অংশে এবার কড়া পাকের ঠান্ডা পড়বে। এই শীতে স্বাভাবিকের চেয়ে বেশি দিন ধরে শৈত্যপ্রবাহ (Coldwave) চলতে পারে। অনেক এলাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। এর ফলে প্রবল কুয়াশা, স্বাস্থ্যঝুঁকি এবং পরিবহণে ব্যাঘাতের সম্ভাবনাও রয়েছে। IMD আরও জানিয়েছে, বর্তমানে দুর্বল লা নিনা (La Niña) চলছে। ডিসেম্বর–ফেব্রুয়ারি সময়েও এটি বজায় থাকার সম্ভাবনা প্রায় ৬২ শতাংশ। এর প্রভাবে শীতে ঠান্ডা ও বৃষ্টির ধারায় পরিবর্তন হতে পারে।

Partha Goswami

02/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई