আলমোড়ায় বাস উল্টে নিহত ৭, জখম বহু, প্রবল ঠান্ডা ও কুয়াশায় মর্মান্তিক দুর্ঘটনা

SHARE:

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসটিতে ১২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে অন্তত ৬-৭ জনের মৃত্যু হয়েছে।

আলমোড়ায় বাস উল্টে নিহত ৭, জখম বহু, প্রবল ঠান্ডা ও কুয়াশায় মর্মান্তিক  দুর্ঘটনা | Major accident in Almora, bus falls into ditch early in the  morning, seven people dead, many injured

উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় মঙ্গলবার সকালে এক বাস দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী একটি বাস গভীর গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে ভিকিয়াসাঁই-বিনায়ক রোডে। ৭ জনের মৃত্যু ছাড়াও বাকি যাত্রীরা মারাত্মক জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলাপানির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। সকাল ৬টা নাগাদ বাসটি ভিকিয়াসাঁই ছেড়ে রামনগরের দিকে যাচ্ছিল, দ্বারহাট পেরিয়ে যাওয়ার পরেই দুর্ঘটনা ঘটে। চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় তা গভীর একটি গিরিখাতে উল্টে পড়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসটিতে ১২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে অন্তত ৬-৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ-প্রশাসন স্থানীয় বাসিন্দাদের মদতে উদ্ধারকাজে নেমে পড়ে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ক্রেনের সাহায্যে বাসটিকে সোজা করে রাস্তায় তোলার কাজ চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রবল শীত ও কুয়াশায় আঁকাবাঁকা পথ ঠাহর করতে পারেননি চালক। উল্টে যাওয়া বাসে আরও যাত্রী আটকে থাকতে পারেন বলে সন্দেহ রয়েছে। জেলা সদর থেকে প্রায় ১০০ কিমি দূরে দুর্ঘটনাস্থল। 

Partha Goswami
30/12/2025
Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई